সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ফেসবুকের পরিচয়ে প্রেমের টানে ভারতের কিশোরী নূপুর এখন নওগাঁয়!!

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
ফেসবুকের পরিচয়ে প্রেমের টানে ভারতের কিশোরী নূপুর এখন নওগাঁয়!!

জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে প্রেমের টানে বাংলাদেশে প্রবেশ করেছে এক ভারতীয় কিশোরী। গত বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বামন পাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এলাকা দিয়ে কিশোরীটি বাংলাদেশে প্রবেশ করে।

বিজিবি সদস্যরা তাকে আটক করে সাপাহার থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় সীমান্ত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের ১৬ বছর বয়সী কিশোরী নুপুর সরকারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে বাংলাদেশের মাসুদের পরিচয় হয়। পরবর্তীতে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

ঘটনার দিন প্রেমিক মাসুদের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে নুপুর। তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা মাসুদকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান।

নুপুর একাই বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে বামন পাড়া বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, ঘটনার পর পরই পতাকা বৈঠকের মাধ্যমে মেয়েটিকে ফেরত নেওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে সন্ধ্যায় বিজিবি সদস্যরা কিশোরীকে সাপাহার থানায় হস্তান্তর করেন।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, বিজিবির মাধ্যমে মেয়েটিকে থানায় হস্তান্তরের পর সীমান্ত আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মেয়েটিকে থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
নওগাঁ#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category