বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেঞ্চুগঞ্জে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ: তিন মাসেও মিলেনি প্রতিকার,জনমনে প্রশ্ন

Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেঞ্চুগঞ্জে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ:
তিন মাসেও মিলেনি প্রতিকার,জনমনে প্রশ্ন

বিশেষ প্রতিনিধি:সুহেনা আক্তার হেনা (সিলেট)

ফেঞ্চুগঞ্জের সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান মা-বাবার দোয়া এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে সততা, আস্থা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শুধু একজন ব্যবসায়ী নন, বরং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একজন পরিচিত মুখ। করোনাকালে অসহায় মানুষের সহায়তা, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, রমজানে ইফতার ও সেহরি বিতরণসহ নানা উদ্যোগের কারণে তিনি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত।

অভিযোগ সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসের এক সন্ধ্যায় প্রতিষ্ঠানের ডেলিভারি কর্মী জুয়েল ঐ দিনের কালেকশনের লক্ষাধিক টাকা নিয়ে ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ে ফিরে আসেননি। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কিছুক্ষণ পর অন্য একটি নম্বর থেকে যোগাযোগ করে তিনি দাবি করেন, দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

তবে ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় ক্ষতিগ্রস্ত পক্ষ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, কল রেকর্ড এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে। অভিযোগ রয়েছে, পরবর্তী তদন্ত ও বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে ডাকাতির দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং অভিযোগের তীর যায় সংশ্লিষ্ট কর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, তিনি নিজেও পরবর্তীতে অর্থ আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন।

ঘটনার পর স্থানীয় মুরব্বি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে একাধিকবার বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়। অভিযুক্ত পক্ষ এক মাসের মধ্যে পুরো অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তিন মাসেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর এখন পর্যন্ত অর্থ ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এদিকে অভিযুক্ত ব্যক্তি বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলেও স্থানীয়ভাবে আলোচনা চলছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ী মহলের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তাদের প্রশ্ন, যদি একটি ঘটনার বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও স্বীকারোক্তি থাকে, তাহলে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কার্যকর ব্যবস্থা গ্রহণে এত বিলম্ব কেন?

স্থানীয় সচেতন মহলের মতে, এটি শুধু একজন ব্যবসায়ীর ক্ষতির বিষয় নয়; বরং ব্যবসায়িক নিরাপত্তা, আইনের শাসন এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা মনে করেন, এমন ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ না হলে সমাজে ভুল বার্তা যাবে এবং অপরাধীরা আরও উৎসাহিত হবে।

ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যাশা—সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বশীল মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করবেন এবং ন্যায়বিচার নিশ্চিত করবেন। একই সঙ্গে যারা প্রতারণা ও আত্মসাতের মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে।


More News Of This Category