সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

ফাজিলপুর হাইওয়ে থানার বিশেষ অভিযানে ১ হাজার পিছ ইয়াবা সহ ৪টি সাংবাদিক আইডি কার্ড জব্দ ও ১ মাদক কারবারি আটক ।

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ২৭ মে, ২০২৪

নিজস্ব প্রতিনিধি

শনিবার (২৫ মে ২০২৪) সকাল ১১টা ৪০ মিনিটে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা নির্দেশনা মোতাবেক ফাজিলপুর হাইওয়ে থানার বিশেষ অভিযান চলাকালে এএসআই (নিঃ) আলতাফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেইনের নিজকুঞ্জরা নামকস্থানে চেকপোস্ট করাকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লালসবুজ বাস যার রেজিঃ নং-ঢাকা মেট্রো- ব-১২-২৫৬৬ গাড়ীটি সংকেত দিলে উক্ত
বাসটি দাঁড়ায়। পরবর্তীতে সংগীয় ফোর্সসহ বাস তল্লাশী কালীন সময়ে সীট নং-ডি-২ এর যাত্রীর হাতে কাগজের শপিং ব্যাগ তল্লাশি করে তার নিকট হতে ১০০০ (একহাজার) পিছ ইয়াবা এবং ০৪টি সাংবাদিক আইডি কার্ড পেয়ে হেফাজতে নেওয়া হয়। ধৃত যাত্রীকে জিজ্ঞাসা করলে তার নাম রাখিবুল হাসান (৪৫), পিতাঃ ছিদ্দিক ভূঁইয়া, মাতাঃ রহিমা বেগম, বাসা /হোল্ডিং নং-১৩/০২, গ্রাম/রাস্তা- নতুন পল্টন লাইন, ডাকঘর- নিউমার্কেট-১২০৫, থানাঃ লালবাগ, ঢাকা এবং স্থায়ী ঠিকানাঃ সাং- পাকুন্দা,
থানাঃ সোনারগাঁও, জেলাঃ নারায়ণগঞ্জ এবং ব্যাগের ভিতর ১০০০ (একহাজার) পিছ ইয়াবা আছে মর্মে স্বীকার করে। উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় বর্ণিত আসামীর হাতে থাকা শপিং ব্যাগের ভিতরে রক্ষিত সাদা রংয়ের জিপারে সাদা কসটিপ দিয়ে মোড়ানো ০৫ টি পোটলার ভিতর হতে প্রতিটিতে ২০০ পিছ করে (২,০০X৫)= সর্বমোট ১০০০ (এক হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট যার অনুমান মূল্য (১,০০০ X ৩০০) = ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা উদ্ধার করা হয় যার ওজন অনুঃ ১০০ গ্রাম। তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এসআই (নিঃ) মোঃ নুর সোলেমানকে দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আলামত জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং আসামীকে হেফাজতে নেন। এ সংক্রান্তে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category