রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে খেজুর গাছের চারা রোপণ ও পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং অনুষ্ঠিত

Update : রবিবার, ২২ জুন, ২০২৫
ফটিকছড়িতে খেজুর গাছের চারা রোপণ ও পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে :

গতকাল ২০ জুন শুক্রবার সকাল ১০ টায় ফটিকছড়ি উপজেলার পাইন্দং হাইদচকিয়ায় সূর্যগিরী আশ্রম প্রাঙ্গনে চট্টগ্রামের কৃষি, জলবায়ু ও পরিবেশ বিষয়ক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে খেজুর গাছের চারা রোপণ, চারা বিতরণ ও পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : মোজাম্মেল হক চৌধুরী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বৃক্ষ রোপণ কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। বৃক্ষ আমাদের বেচে থাকার জন্য অক্সিজেন দেয়, প্রকৃতিতে সুন্দর করে, পরিবেশ ও জলবায়ুকে সমুন্নত রাখাসহ বহু কল্যাণ করে।

মো : মোজাম্মেল হক চৌধুরী বলেন, বৃক্ষ রোপণ পরিবেশ, প্রকৃতি, জলবায়ুকে যেমন উন্নত রাখে ঠিক তেমনি ব্যক্তি ও দেশকে অর্থনৈতিক সাবলম্বীতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যতবেশি গাছের চারা রোপণ করবো ততবেশি ব্যক্তি ও দেশ সমৃদ্ধ ও উন্নত হবে। তাই প্রত্যেককে এবার অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করি।

এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব ও পরিবেশ সংগঠক মো : মাসুদ রানার সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব ও পরিবেশ সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, আমরা সকলে অন্তত একটি করে গাছ লাগাই। যে যেখানে পাারেন সেখানেই গাছ লাগান। গাছ শুধু আমাদের বাঁচিয়ে রাখেনা, একটি গাছ হতে সৃষ্টিকুলের সকল প্রাণীর অনেক উপকার হয়।

এসময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি “ক” জোনের সমন্বয়ক মাস্টার দিদারুল আলম, লায়ন্স ক্লাব অব চিটাগং ফটিকছড়ির প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, লায়ন মোহম্মদ জানে আলম, লায়ন মোহাম্মদ ফোরকারুল আমিন, লায়ন এডভোকেট মোহাম্মদ কাশেম, লায়ন মোহাম্মদ ইয়াকুব, লায়ন এডভোকেট মোহাম্মদ সেলিম, লায়ন পণ্ডিত সলিল আচার্য,

লায়ন পণ্ডিত তরুণ কুমার আচার্য, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার এস এম শামীম, দৈনিক অগ্নি শিখার স্টাফ রিপোর্টার মোহাম্মদ এমরান, সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, ফটিকছড়ি উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি হাসান সিকদার, সূর্যগিরি আশ্রম শাখা গাউসিয়া হক কমিটির সভাপতি টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক ধীমান দাশ,

আরও পড়ুনঃ বাগীশিক চট্টগ্রাম উওর জেলার অভিষেকে জেলা লিগ্যাল এইড অফিসার

সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী, মানিক বড়ুয়া, লালু চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, অর্থ সম্পাদক অভিবসু মল্লিক, মিঠু গুপ্ত, শিক্ষিকা অর্চনা রানী আর্চয্য, শিপ্রা বসু মল্লিক, ঝুমুর সর্দার, রুবেল শীল, আবু বড়ুয়া, তুর্ণা আচার্য্য।

এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মোজাম্মেল হক চৌধুরী শিশু কিশোরদের মাঝে বিভিন্ন প্রজাতির শতাধিক চারা বিতরণ করেন এবং খেজুর গাছের চারা রোপণ করেন।


More News Of This Category