সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Headline :
সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রবাসী কোটিপতির নির্দেশে হামলার অভিযোগ—লৌহজংয়ের খিদিরপাড়ায় আতঙ্কিত এক অসহায় পরিবার

Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রবাসী কোটিপতির নির্দেশে হামলার অভিযোগ—লৌহজংয়ের খিদিরপাড়ায় আতঙ্কিত এক অসহায় পরিবার

নিজস্ব প্রতিবেদক:
লৌহজং উপজেলা এর খিদিরপাড়া ইউনিয়ন এর দাস্তিরবাগ গ্রামে চাঞ্চল্যকর এক হামলার অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী কোটিপতি শাহ আলম বেপারীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ের হুমকি দিয়ে প্রতিপক্ষকে গুরুতরভাবে আঘাত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, প্রবাসে অবস্থানরত শাহ আলম বেপারী তার আপন ভাই সেকান্দরকে নির্দেশ দেন আলমগীর নামের এক ব্যক্তির হাত-পা ভেঙে দিতে। ঘটনার সূত্রপাত হয় পূর্ববর্তী আর্থিক ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে, যা সময়ের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়দের ভাষ্যমতে, একপর্যায়ে সেকান্দর, মোর্শেদা বেগম (শাহ আলমের বোন), এসহাক বেপারীসহ আরো কয়েকজন সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে আলমগীরের বাড়িতে প্রবেশ করেন। এসময় তারা অতর্কিত হামলা চালিয়ে আলমগীর ও তার পরিবারের সদস্যদের মারধর করেন। হামলার তীব্রতায় পরিবারটির সদস্যরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।

শুধু হামলাতেই সীমাবদ্ধ থাকেননি অভিযুক্তরা—এমন অভিযোগও উঠেছে। ভুক্তভোগী পক্ষের দাবি, ঘটনার প্রতিবাদ জানানোয় উল্টো মোর্শেদা বেগম তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের সহিংসতা গ্রামীণ শান্তি-শৃঙ্খলার জন্য বড় হুমকি।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের আশায় লৌহজং থানায় একটি লিখিত অভিযোগ করেন

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে অনেকেই এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন।


More News Of This Category