রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রতারণা ও ধর্ষণের অভিযোগ: মোঃ জিয়াউল ইসলাম সুমনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

বিশেষ প্রতিনিধি, ঢাকা:
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

মাদারগঞ্জ থানা, জামালপুর জেলার জারকাটা গ্রামের বাসিন্দা মোঃ জিয়াউল ইসলাম সুমনের বিরুদ্ধে ধামরাইয়ে এক নারীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও তিন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সুমন দীর্ঘদিন ধরে ঐ নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং তাকে বিয়ের আশ্বাস দেয়।

পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও চলছিল বলে জানা গেছে। তবে নির্ধারিত বিয়ের তারিখের পূর্বেই সুমন গোপনে নিরুদ্দেশ হয়ে যায়। এর আগে সে কৌশলে ভুক্তভোগী নারীর কাছ থেকে বিভিন্ন সময়ে মোট তিন লক্ষ টাকা গ্রহণ করে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুমন শারীরিক সম্পর্ক স্থাপন করে যা ধর্ষণের শামিল।

আরও পড়ুনঃ  কামনা ও বাসনা  – সাংবাদিক তাছলিমা খন্দকার (নুশরাত)

এ ঘটনায় ভুক্তভোগী বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত এবং ন্যায়বিচারের জন্য স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছেন। ইতোমধ্যে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ (জিডি/এফআইআর) দায়ের করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। আইনজীবীরা বলছেন, ভুক্তভোগীর উচিত আইনগত সহায়তা নিয়ে মামলা এগিয়ে নেওয়া।


More News Of This Category