বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Headline :
ভর্তি চলছে, ভর্তি চলছে সাতলা আল মনিরাহ বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে। মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ১। মুন্সিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়া মিমাংসা করতে গিয়ে মারধরে প্রাণ গেছে বৃদ্ধের। বালিয়াকান্দিতে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত: প্রশংসায় ভাসছেন এসি ল্যান্ড এহসানুল হক শিপন। নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস ও বাংলা ট্র্যাভেলসের ইফতার ও দোয়া মাহফিল। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির একটি পর্যালোচনা জাকির হোসেন বাচ্চু। ফেসবুক স্ক্রল করলেই এখন সাতলার চারদিকে শুধু চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের প্রচারণায় ছড়াছড়ি। মহিলা পরিষদ ও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ”র আন্তজার্তিক নারী দিবস ৮ মার্চ রবিবার। মনোহরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান; ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবককে কারাদণ্ড। ভূরুঙ্গামারীতে সেনাসদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন।

প্রকাশিত সংবাদ ও মানববন্ধের প্রতিবাদ সংবাদ সম্মেলন

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা তথ্য দিয়ে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, জেলা শহরের বিশ্বরোড মড়ের পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি রিপন আলী বলেন, গত ১০ অক্টোবর কয়েকটি পত্রিকা ও নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। , উক্ত সংবাদ আমার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে, যা তথ্যসম্ভ্রমের সামিল।

আমি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় সুনামের সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছি এবং বর্তমানে দৈনিক ভোরের চেতনা পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি।

প্রকৃত ঘটনা হলো লহলামারী গ্রামে “আম সমিতি”র নামে আশরাফুল আলম মারুফ, ওবাইদুর রহমান, আব্দুর রহিম, সামিম রেজা, সহ কিছু ব্যক্তি কথিত বিচার কার্যক্রমের আড়ালে চাঁদাবাজি ও অনিয়ম চালিয়ে আসছে। এর আগে আশরাফুল আলম মারুফ, ২০১২ সালে তৈয়ব হত্যা, ২০১৫ সালে, বসন্তপুর গ্রামের, বানুর স্ত্রী কে আম কুড়ার অপরাধে উলঙ্গ করে মারধর করেন, ঐ মহিলা বাসায় গিয়ে গলায় দড়ি দিয়ে, আত্নহত্যা করে, বিগত আওয়ামিলিগ সরকারের আমলে ইজারা ছাড়া হাটের টোল আদায়, ২০২৫ সালে আম সমিতি খুলে চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধে অভিযুক্ত তারা। আমি সেই চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে সাংবাদিক হিসেবে প্রতিবাদ জানাই এবং সত্য প্রকাশ করি। এরই জেরে আম সমিতির সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান আমার বাবাকে, ৫/১০/২৫ তারিখ সন্ধায় লহলামারী বাজারের পাশে মসজিদের সামনে অবরুদ্ধ করে রাখেন। এতেও তারা ক্ষান্ত না হয়ে একদল কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভুয়া সাংবাদিকতাসহ নানা মিথ্যা ও মনগড়া অভিযোগ তুলে আমার সুনাম নষ্টের অপচেষ্টা চালাচ্ছে।

রিপন আলী আরও বলেন, তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করার কারণে, আমি এক মাস দশ দিন থেকে বাসায় যেতে পারছিনা, আমি বাসায় যাওয়ার চেষ্টা করলে, ওবাইদুর রহমান, শামিম রেজা, রহিম সহ একদল সন্ত্রাসী, আমার আর্থিক ক্ষতি সহ প্রাাণ নাশের হুমকি দেন। এমন অবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category