মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে- ,পুলিশ সুপার।

Update : সোমবার, ১৮ মে, ২০২৬

ক্রাইম রিপোর্টার, মোঃ সোহেল রানা, বাংলার সংবাদ।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ( বিপিএম সেবা ) বলেছেন, বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার বেড়েছে তাই তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এক সাথে কাজ করতে হবে।

যুব সমাজকে খেলাধূলা সাংস্কৃতিক কর্মকান্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, তেরখাদা থানা পুলিশ-জনগণের বন্ধু হিসেবে সব সময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

জনগণের সহযোগিতা পেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং একটি শান্তিপূর্ণ নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে। পুলিশ জনগণের বন্ধু, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সব সময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় কাউকে ছাড় দেয়া হবেনা। অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা হবে। সমাজে ন্যায় বিচার ও শান্তি বজায় রাখতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে। জনগণের নিরাপত্তাই পুলিশের প্রধান অঙ্গীকার। তিনি বলেন, আইনের উর্দ্ধে কেউ নয়, অপরাধীর বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় কঠোর।

পুলিশ ও জনগণের পারস্পারিক সহযোগিতা শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল শক্তি। সচেতন নাগরিকই পারে অপরাধ মুক্ত সমাজ গড়ে তুলতে। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করাই আগামীদিনের নিরাপদ বাংলাদেশ গড়ার চাবিকাঠি।তিনি তেরখাদার সার্বিক আইন শৃঙ্খলা ধরে রাখতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।তিনি ১৯ মে বিকেল ৪ টার দিকে খুলনা জেলার তেরখাদা থানার সম্মেলন কক্ষে তেরখাদা থানা পুলিশ আয়োজিত সুধীসমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক সার্কেল ) মোঃ সাইফুল ইসলাম।
তেরখাদা থানার ওসি ( তদন্ত ) মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) মাওলানা শারাফাত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলনা শেখ হাফিজুর রহমান, সেক্রেটারি মু. নাহিদ হাসান, প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) মোঃ নাজিবুল ইসলাম মাসুম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, পূজা ফ্রন্টের নেতা সমীর কুমার সাহা, যুবনেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, বিএনপি নেতা শেখ ইউসুফ আলী, কৃষকদল নেতা মোঃ সাবু মোল্যা, মোঃ ইলিয়াজ হোসেন, মাওলানা আব্দুর রকিব ও ইউপি সদস্য মোঃ সিদ্দিক মোল্যা।
সভায় এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


More News Of This Category