সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

পাহাড়ে ঐক্যে ও সম্প্রতির কোন বিকল্প নেই – নাহিদ ইসলাম

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : / ৩২ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে ঐক্যে ও সম্প্রতির কোন বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে অশান্তি জিইয়ে রেখে তৃতীয় কোনো পক্ষ যেন আর সুবিধা নিতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যদি কোনো সমস্যা থাকে, তা আমরা নিজেরাই সমাধান করব। কিন্তু বাইরের কেউ যেন ফায়দা না তুলতে পারে, সেটাই এখন সবচেয়ে জরুরি।

সোমবার (২১ জুলাই) খাগড়াছড়ির শহরের শাপলা শত্বরের মুক্তমঞ্চে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে এসব কথা বলেন তিনি।এনসিপির কেন্দ্রীয় এই কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে প্রথমবারের মতো দলের বড় আকারের কোনো সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, খাগড়াছড়ির এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মনজিলা আক্তার ঝুমা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন প্রমুখ।

আরও পড়ুনঃ আজ উত্তরায় বিমানবাহিনীর ৩০ বছর পুরানো এই মুড়ির টিন বিধ্বস্ত:

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম আরো বলেন, বাংলাদেশের সংবিধানে যেভাবে সব জনগোষ্ঠীকে উপেক্ষা করা হয়েছে, তা আমরা মেনে নিই না। ৭২-এর সংবিধানকে আমরা মুজিববাদী সংবিধান বলি, যেখানে বাঙালি জাতীয়তাবাদের ছত্রছায়ায় অবাঙালি জনগোষ্ঠীকে প্রান্তিক করে রাখা হয়েছে। আজ আমরা চাই, একটি নতুন অন্তর্ভুক্তিমূলক সংবিধান, যেখানে সবাই—সব সম্প্রদায়—সমান মর্যাদায় অংশ নেবে।

এর আগে বিকেলে নারকেল বাগান থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলাচত্বরে এসে সমাবেশে পরিণত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপির শত শত নেতাকর্মী যোগ দেন।

সবশেষে ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের জন্য মোনাজাতের মাধ্যমে সভা শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category