সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

পালংখালীর সৌদি প্রবাসীর স্ত্রীর একসঙ্গে চার নবজাতকের জন্ম! তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম দিয়ে আলোচনায় ইয়াছমিন আক্তার

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের ইউনিয়ন হসপিটাল পিএলসিতে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন ইয়াছমিন আক্তার নামে এক গৃহবধূ। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টা ১৫ মিনিটে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে ও এক মেয়ের জন্ম হয়। এই বিরল ঘটনায় পরিবার, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের মাঝে বইছে আনন্দের জোয়ার।

জানা গেছে, ইয়াছমিন আক্তার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুছারখোলা গ্রামের সৌদি প্রবাসী রবিউল আলমের স্ত্রী। দীর্ঘ আট বছর ধরে রবিউল আলম সৌদি আরবে অবস্থান করছেন। তিনি সন্তানদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

অস্ত্রোপচার পরিচালনা করেন গাইনী বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমীর নেতৃত্বে ডা. মোসাম্মৎ রোকসানা আক্তার, ডা. নুর মোহাম্মদ ও ডা. কৌশিক দত্ত। সকালেই ইয়াছমিনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পূর্বপ্রস্তুতি নিয়ে সফলভাবে অপারেশনটি সম্পন্ন করা হয়।

আরও পড়ুনঃ উখিয়ায় ৯৪ হাজার ইয়াবা উদ্ধার মামলায় দুই আসামির যাবজ্জীবন

নবজাতকদের দাদা নুর আহমদ বলেন, “মাশাআল্লাহ, একসঙ্গে তিন নাতি আর এক নাতনি পেয়ে আমি অত্যন্ত খুশি। আমার ছেলে সৌদি থেকেও দোয়া চেয়েছে। আল্লাহর অশেষ রহমত।”

অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা.মোসাম্মৎ রোকসানা আক্তার বলেন, “গর্ভাবস্থাটি অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল। আমরা সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিই। সফল অস্ত্রোপচারের মাধ্যমে মা ও চার নবজাতক সুস্থ—এটাই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category