বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

পার্বত্য জেলা বান্দরবানের মেঘলা এলাকায় বোনের জামাইয়ের হাতে শালী ধর্ষণ

Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
পার্বত্য জেলা বান্দরবানের মেঘলা এলাকায় বোনের জামাইয়ের হাতে শালী ধর্ষণ

মোঃ আকাশ, বান্দরবান জেলা প্রতিনিধিঃ

বান্দরবানের সদর উপজেলায় দুলাভাই ধর্ষণ করেছে ১১ বছরের শ্যালিকাকে। বুধবার সন্ধায় তালুকদার পাড়া পর্যটন চাকমা পাড়া এলাকায় নিজ বাগান বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক আয়াসকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আয়াস আলীকদম উপজেলার পান বাজার এলাকায় বোদি আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন মা-বাবা মেয়েটিকে একা রেখে বাড়ির বাইরে যায়। এ সুযোগে একা পেয়ে তার আপন দুলাভাই তাকে জোরপূর্বক ধর্ষণ করে। সন্ধ্যায় মা-বাবা বাড়িতে ফিরে আসলে তারা শিশুটি রক্তাক্ত দেখেন এবং জিজ্ঞাসা করলে ঘটনাটি জানতে পারে। স্থানীয়রা ধর্ষক আয়াসকে গোণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

ধর্ষিত শিশুর বাবা সৈয়দ আলম জানান, তারা গতকাল দিনের বেলায় বড় মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান। বাড়িতে তার ছোট মেয়ে ও বড় মেয়ের জামাই ছিল। এসে মেয়েটিকে তারা রক্তাক্ত অবস্থায় পান এবং সাথে সাথে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করান।

বান্দরবান সদর থানার উপপরিদর্শক ত্রিরতন বড়ুয়া বলেন, গতকাল অভিযুক্তকে স্থানীয়রা ধরে পুলিশে সোর্পদ করেছে। বর্তমানে মেয়েটি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আসামীর বিরুদ্ধে ধর্ষণের মামলায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।


More News Of This Category