রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

পাবনায় মোবাইল কোট পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ, কাজীকে জরিমানা

Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

পাবনা প্রতিনিধিঃ

পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর এলাকায় বাল্যবিবাহের চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে প্রশাসন। শুক্রবার (৪ জুলাই) বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাল্যবিবাহটি বন্ধ করে দেন।

জানা যায়, মহেন্দ্রপুর এলাকায় এক কিশোরীর (১৫) সঙ্গে স্থানীয় এক যুবকের বিয়ে আয়োজনের প্রস্তুতি চলছিল। এ বিষয়ে অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

অভিযানে কনের বয়স নিশ্চিত হওয়া সাপেক্ষে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে ছেলে পক্ষ ও মেয়ে পক্ষকে বাল্যবিবাহ আইনের কঠোর বিধান সম্পর্কে সতর্ক করা হয় এবং বাল্যবিবাহ থেকে বিরত থাকার জন্য লিখিত মুচলেকা নেওয়া হয়।

এছাড়াও, পূর্বে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এ বিয়ের আয়োজন করতে গিয়ে কাজী সাহেব নিষেধাজ্ঞা ভঙ্গ করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুনঃ সংস্কার , লোপাট ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না ,জেএসএফ বাংলাদেশ

এ বিষয়ে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম বলেন, “বাল্যবিবাহ সামাজিক অপরাধ। এই অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোথাও বাল্যবিবাহের চেষ্টা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেসব কাজী বা ব্যক্তি আইন অমান্য করে বাল্যবিবাহ সম্পাদনে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাল্যবিবাহের কারণে অনেক মেয়ের জীবন অন্ধকারে নিমজ্জিত হয়। এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

উল্লেখ্য, বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, ১৮ বছরের নিচে কোনো মেয়ের এবং ২১ বছরের নিচে কোনো ছেলের বিয়ে সম্পাদন করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

 


More News Of This Category