সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

পানছড়িতে জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : / ৪৮ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়িতে ২০২৪ জুলাইয়ে শহিদ হওয়া সকলের স্মরণে পানছড়িতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার ( ১৬ জুলাই ) দুপুর বারেটায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে এ আয়োজন করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, জুলাই- আগষ্টের ছাত্রদের কোটা আন্দোলন থেকে একদফায় চলে আসে। তাদের সাথে রিকসা চালক থেকে শুরু করে পানি বিক্রেতা সকল আপমর জনতা একাত্মতা প্রকাশ করে আন্দোলনকে বেগমান করে।

আরও পড়ুনঃ ৭ দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামী’র জাতীয় সমাবেশ,১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ‍্যানে, অতপর

ফ্যাসিস্ট মুক্ত হলেও এখনো ফ্যাসিস্ট প্রেতাত্মারা মাঝে মাঝে জেগে উঠে। সকল ভেদাবেদ ভুলে দেশ সেবায় মনোযোগী হতে হবে। সমাজের সকল স্তর থেকে দুর্ণীতি মুক্ত করে একটি সফল সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এ সময় সকল শহিদ ,আহত ও চিকিৎসারতদের জন্য দোয়া এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাদের নিজস্ব পদ্ধতিতে প্রার্থনা করা হবে।

আরও পড়ুনঃ  যাত্রাবাড়ী নিউ মেঘনা আবাসিক হোটেলের নামে নির্বিঘ্নে চলছে অসামাজিক কার্যকলাপ

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, কৃষি অফিসার( ভারপ্রাপ্ত ) মোহাম্মদ ইব্রাহিম খলিল, নির্বাচন কর্মকর্তা পলাশ চন্দ্র পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি,

সমাজ সেবা কর্মকর্তা শামছুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন ,জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, থানা প্রতিনিধি এস আই সদানন্দ , উপজেলা বিএনপি সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফেজ নুরুজ্জামান,

প্রাথমিক শিক্ষক ট্রেনিং অফিসার নুরুল করিম, আনসার ভিডিপি অফিসার কাজী আকাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, সহকারী প্রোগ্রামার বাবলী খীসা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্র প্রতিনিধিগন, বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category