মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির ফাঁকা গুলি।

Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

মোঃসেলিম মিয়া , লালমনিরহাট জেলা প্রতিনিধি, বাংলার সংবাদ।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছুঁড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) দিবাগত গভীর রাতে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পশ্চিম গিয়ারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিজিবির এই সতর্কতামূলক গুলিবর্ষণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনে থাকা কলসিমুখ বিওপির (সীমান্ত ফাঁড়ি) দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮০৬-এর কাছে এ ঘটনা ঘটে। দিবাগত রাত আনুমানিক ২টা ২০ থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে বিজিবির একটি নিয়মিত টহল দল ডিউটি করার সময় দেখতে পায়, একদল ভারতীয় চোরাকারবারি কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে।
টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা নির্দেশ অমান্য করে উল্টো আক্রমণাত্মক ভঙ্গিতে বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। এ সময় উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে এবং চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। গুলির শব্দ শুনে চোরাকারবারিরা তাদের মালামাল ফেলে রেখে দ্রুত সীমান্ত পার হয়ে ভারতীয় ভূখণ্ডের ভেতরে পালিয়ে যায়।
রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্যদিকে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম জানিয়েছেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ওই এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।


More News Of This Category