রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Headline :
বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

পাঁচবিবির রুমা হাঁস পালনে সফল

আক্তার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : 
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

আক্তার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

রুমা খাতুন অজো পাড়ায় বসবাস করা অর্ধশিক্ষিত একজন গৃহিণী। সংসারের সকল কিছু সামলানের পাশাপাশি সংসারের আয় উন্নতির লক্ষ্যে অন্যের দেখে হাঁস পালন শুরু করেন। ১’হাজার হাঁসের বাচ্চা দিয়ে শুরু করে প্রথমেই বাজিমাত করেন কঠোর পরিশ্রমী সফল নারী উদ্যোক্তা রুমা।

রুমা খাতুন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামের সফল নারী উদ্যোক্তার স্বামী সিরাজুল ইসলাম একজন কৃষক। সিরাজুল-রুমা দম্পতির ঘরে ৩ পুত্র সন্তান আছে। রুমা বলেন, হাঁসগুলো লালন-পালনে মাঝে-মধ্যে ছেলেরা সহ আমার স্বামীও সহযোগিতা করেন।

প্রতি পিস হাঁসের বাচ্চা ৩২ টাকা দামে মোট ১’হাজার পিচ দিয়ে লালন পালন শুরু করি। ২০ দিন বয়স পর্যন্ত বাজারের ফিড কিনে বাচ্চাগুলোকে খাওয়াই এরপর ইরি ধান কাটার পর খোলা মাঠে ২’মাস পালন শেষে বিক্রয় করেছি। মাঠে বাচ্চাগুলোকে লালন পালনের সুযোগ পাওয়ায় বাজারের অতিরিক্ত খাবার খাওয়াতে হয়নি।

আরও পড়ুনঃ *ইসলামি চার মাজহাব: ইতিহাস, আলোচনা* *বিশ্লেষণ ও সমন্বয়*

ফলে খরচ কম হওয়ায় লাভ ভালো হয়েছে। তবে সর্দি জরে প্রায় দেড়শ বাচ্চা মারা যায়। খরচ বাদে ২’ মাসে বিক্রয় করে প্রায় ৮০ হাজার টাকা লাভ করেছি বলে জানান রুমা। আগামীতে ৪-৫ হাজার হাঁসের বাচ্চা পালন করব বলেও জানান তিনি।

পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাসান আলী বলেন, খামারিদের পাশাপাশি অনেক মহিলা নিজ বাড়িতে হাঁস-মুরগি পালন করে আসছে। ইরি ধান কাটার পর ওই জমিতে হাঁস পালনে তুলনামূলক কম খরচ হয় লাভ বেশি হয়। আমরা প্রাণিসম্পদ অফিস থেকে খামারিদের সকল প্রকার সহযোগিতা করে আসছি।

 


More News Of This Category