সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

পাঁচবিবিতে সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ / ৩১ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা এবং ঢাকায় সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০ টা ৩০ মিনিটে পাঁচবিবি উপজেলার পাঁচমাথা চত্বরে পাঁচবিবি মডেল প্রেসক্লাব ও পাঁচবিবি উপজেলা প্রেসক্লাব আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, গত ৭ আগস্ট রাত ৮ টার দিকে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ ও প্রতিকার পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। এর একদিন আগেই, ৬ আগস্ট বাংলাদেশ আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে সন্ত্রাসীরা ইট দিয়ে পা থেতলে দেয়।

পুলিশ প্রশাসনের ব্যর্থতা এবং অপরাধীদের লাগামহীন দৌরাত্ম্যে দেশে সাংবাদিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে—এমন অভিযোগ করে বক্তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুনঃ লামায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন, শোকসভা ও সমাবেশ অনুষ্ঠিত

মানববন্ধনে বক্তব্য রাখেন পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দেশের কণ্ঠ প্রতিকার জেলা প্রতিনিধি আহসান হাবিব, পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী ও দেশ বুলেটিন উপজেলা প্রতিনিধি শামীম হোসেন,পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি আহসান হাবিব,মুভি বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি গোলাম মোরশেদ, এনটিভি (মাল্টিমিডিয়া) জয়পুরহাট ও পাঁচবিবি প্রতিনিধি মনোয়ার হোসেন,দৈনিক প্রভাতের আলো জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন, দৈনিক ভোরের চেতনার উপজেলা প্রতিনিধি গোলাম মোওলা, দৈনিক রূপবানীর উপজেলা প্রতিনিধি ইদ্রিস আলী, দৈনিক পথে প্রান্তরের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী এবং দৈনিক পুনরুত্থানের উপজেলা প্রতিনিধি ফারহান ইসলাম,দৈনিক ঘোষনাপত্র উপজেলা প্রতিনিধি গোলাম মর্তুজাসহ সকল পাঁচবিবি উপজেলা প্রেসক্লাব ও মডেল প্রেসাক্লাবের সাংবাদিক উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, বারবার সাংবাদিকরা হামলার শিকার হলেও সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এখনই যথাযথ পদক্ষেপ না নিলে মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category