রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Headline :
বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

পাঁচবিবিতে শেষ হাটে চাহিদার চেয়ে দ্বিগুণ এসেছে গরু, ছাগল বাজারে

Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
পাঁচবিবিতে শেষ হাটে চাহিদার চেয়ে দ্বিগুণ এসেছে গরু, ছাগল বাজারে

স্টাফ রিপোর্টার:

আসছে আগামী কুরবানির ঈদকে সামনে রেখে পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক গরুর হাটে ৩ জুন (মঙ্গলবার)দেখা গেছে উপচে পড়া গরু-ছাগলের ভিড়। হাটে চাহিদার দ্বিগুণ গরু উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও হাট সংশ্লিষ্টরা। তবে, গরুর সরবরাহ বেশি থাকলেও দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ।

হাটে আগত নওগাঁ থেকে এক ব্যবসায়ী বলেন, এবার হাটে ক্রেতার তুলনায় গরু অনেক বেশি। বিক্রি নিয়ে দুশ্চিন্তায় আছি। অন্যদিকে ক্রেতারা বলেন, গরু বেশি থাকলেও দাম অনেক বেশি হাঁকা হচ্ছে। হাটে দাম নিয়ে সমন্বয় নেই।

এছাড়াও কিছু গরুর মালিক দাবি করছেন,দালালীদের কারণে প্রকৃত মূল্য পাচ্ছেন না তারা। অন্যদিকে বিক্রেতারা বলেন,গরুর চাহিদা বেশি থাকাই কেউ সেইভাবে দাম করছেন না এতে করে আমাদের লস হওয়ার হওয়ার সম্ভব না বেশি।সকাল থেকে গরু নিয়ে আসছি কেউ দাম করছে না। আবার ক্রেতারা বলছেন গরুর আমদানি বাজারে থাকলেও দাম অনেকটা বেশি। এইভাবে ক্রেতা বিক্রেতার চলছে পাল্টা পাল্টি অভিযোগ।

এদিকে ছাগলের হাটে বিক্রেতার একই অভিযোগ বিক্রেতাদের দাম পাচ্ছে না তারা যতো টাকা খরচ করেছেন সেই টাকা না পাওয়ায় ক্ষতির আশঙ্কা।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, আজকে পাঁচবিবিতে বৃহত্তর কুরবানির শেষ হাট আর এই হাটে সর্তক অবস্থানে আছে পাঁচবিবি থানা পুলিশ আজকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।যাতে কোন প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে নজরদারি করা হচ্ছে এবং জাল টাকা হাটে না ছড়িয়ে পড়ে সেদিকে বিশেষ অবস্থানে আছি আমরা।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আজকে পাঁচবিবি উপজেলায় শেষ হাট পরিদর্শন করে বলেন,হাটের পরিবেশ ভালো আছে আমাদের প্রণীসম্পদের পক্ষ থেকে হাটে মেডিকেল টিম কাজ করে যাচ্ছে এবং হাটে আসা সকল ক্রেতা বিক্রেতা সর্বক্ষানিক পরামর্শ দিয়ে যাচ্ছে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ হাট পরিদর্শন করে বলেন, “গরুর সরবরাহ এবার রেকর্ড সংখ্যক। চাহিদার তুলনায় দ্বিগুণ গরু এসেছে। হাটে নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভেজাল ও অসুস্থ গরু ঠেকাতে ভেটেরিনারি টিম কাজ করছে বলেও তিনি এ কথা জানান।


More News Of This Category