সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

পাঁচবিবিতে মহরমের মেলা বসেছে

আক্তার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : / ৩০ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

আক্তার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রামে ধাপেরহাটে মহরমের মেলার শুভ উদ্বোধন হয়েছে। প্রতি বছর মহরম মাসের ১০ তারিখে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মেলা বসে।

প্রায় ২০০ বছর আগের এই মেলাকে ঘিরে নাগরদোলা, কসমেটিকস, কাঠের আসবাবপত্র সহ বিভিন্ন ধরনের মিষ্টান্নের দোকান বসেছে। শনিবার দুপুরে উদ্বোধনের পর থেকেই মেলায় উপছে পড়া ভীর ও কেনাবেচার ধুম দেখা যায়।

আরও পড়ুনঃ পবিত্র আশুরা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন-

মেলায় নানা বয়সের লোকজন ভিড় করে এবং কেনাকাটা করছে। উপজেলার ডুগরপাড়া গ্রামের তৌহিদ ছোট ছেলেমেয়ে নিয়ে মেলায় এসেছে। ছেলে-মেয়েদের দু’হাত ভরা মেলার বিভিন্ন দোকান থেকে কেনা নানান পন্য। তার ছোট ছেলেমেয়ের ন্যায় মেলায় আসা অন্যরাও বেশ আনন্দিত আর ছুটাছুটি করছে।

মেলা কমিটির সভাপতি মোঃ আবু কালাম বলেন, মেলায় আসা নারী পুরুষ দর্শনার্থী ও দোকানীদের নিরাপত্তা সহ মেলার পরিবেশ শান্তি – শৃঙ্খলায় এলাকার শতাধিক যুবক ছেলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন।

যেহেতু মেলাটি আমাদের পূর্বপুরুষরা করে আসতো আমরাও তার ধারাবাহিকতা রক্ষায় মেলার আয়োজন করেছে। মেলা উপলক্ষে এলাকায় আনন্দের উৎসব দেখা যায় সবার মাঝে। আগামী ১০ দিন পর্যন্ত মেলা চলবে বলে জানায় পরিচালনা কমিটির পক্ষ থেকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category