বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পাঁচবিবিতে বস্তায় লুকানো বিষ্ণু মূর্তি উদ্ধার, দুই পাচারকারী র‍্যাবের হাতে আটক

Update : সোমবার, ১৬ জুন, ২০২৫
জয়পুরহাটে

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেশপুর এলাকা থেকে প্রাচীন কালো পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-৫ এর একটি দল। এ সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক সালমান ফার্সী।

গ্রেপ্তারকৃতরা হলেন—জেলার সদর উপজেলার কল্যাণপুর গ্রামের বাবুল হোসেন (৬৭) এবং পাঁচবিবি উপজেলার দানেশপুর গ্রামের মোরসালিন সরকার (২৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পুরাকীর্তি পাচার চক্রের সঙ্গে জড়িত। তারা মূর্তিটি অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তপথে ভারতে পাচারের পরিকল্পনা করছিলেন।

আরও পড়ুনঃ বীরগঞ্জে বৈদ্যুতিক শক লেগে ৮ম শ্রেনীর ছাত্রের মৃত্যু

বিষয়টি নিশ্চিত হয়ে কয়েকদিন নজরদারির পর সোমবার দুপুরে র‍্যাব অভিযান চালিয়ে দানেশপুর এলাকা থেকে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় মূর্তিটি উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক সালমান ফার্সী জানান, পাচারচক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category