সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Headline :
পাঁচবিবিতে আওয়ামী লীগ নেতার সঙ্গে চা-আড্ডা, সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিকে ঘিরে সমালোচনা জয়পুরহাট প্রতিনিধি: মধুপুর চাড়ালজানি বনগবেষণা কেন্দ্রের বনায়নের কার্যক্রম উদ্বোধন আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ গাইবান্ধায় শিবির নেতা হত্যা: খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ৯ দিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক ২২ জুন ২০২৬। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ আজকাল সাংবাদিক হওয়া খুব সহজ! একটা ফেসবুক রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত; মোঃ আরিফুল ইসলাম সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার,দৈনিক বাংলার সংবাদ রাঙ্গামাটির লংগদুতে মাদ্রাসা সভাপতিট সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ এরশাদ আলী,  লংগদু প্রতিনিধি নারী কেলেঙ্কারির অভিযোগ: ট্রাফিক সার্জেন্ট ক্লোজড আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বিকেলে উদ্বোধন, রাতেই ফাটল লালমনিরহাটে ১৩ কোটি টাকার এলজিইডি প্রকল্প ঘিরে প্রশ্নের ঝড় আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

পাঁচবিবিতে আওয়ামী লীগ নেতার সঙ্গে চা-আড্ডা, সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিকে ঘিরে সমালোচনা জয়পুরহাট প্রতিনিধি:

Update : সোমবার, ২২ জুন, ২০২৬

পাঁচবিবিতে আওয়ামী লীগ নেতার সঙ্গে চা-আড্ডা, সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিকে ঘিরে সমালোচনা

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক জিহাদ মণ্ডলের সঙ্গে কয়েক জনের চা-আড্ডার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ১৭ জুন সন্ধ্যায় পাঁচবিবি বারোয়ারী মন্দির চত্বরে অনুষ্ঠিত একটি চা-আড্ডার ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। ছবিটি জিহাদ মণ্ডলের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে বলে জানা যায়।
ছবিতে পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও সাংবাদিক পরিচয়ধারী ইদ্রিস আলীসহ আরও কয়েকজনকে দেখা যায়।
ছবিটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক মহল ও সাংবাদিক সমাজে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সমালোচকদের অভিযোগ, সাংবাদিক পরিচয় ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং দলটিকে পুনর্গঠনের চেষ্টা চলছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা প্রশাসনিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলেছেন। যদিও এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সম্ভাব্য সাংগঠনিক তৎপরতার আশঙ্কা প্রকাশ করলেও এ বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চললেও সংশ্লিষ্ট প্রশাসন বা রাজনৈতিক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।


More News Of This Category