সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

পরীক্ষা শেষে খালার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
পরীক্ষা শেষে খালার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রিদম বাবু (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমেরতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিদম বাবু রংপুরের কোতোয়ালি সদরের ভোগিপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিদম বাবু এসএসসি পরীক্ষা শেষ করে কদমেরতল খালার বাড়িতে বেড়াতে আসে।

বৃহস্পতিবার দুপুরে তার খালাতো বোনসহ বাড়ির পাশে পুকুরের পানিতে গোসল করতে নামে। গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় তার খালাতো বোনের চিৎকারে স্বজনরা তা‌কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category