রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline :
বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

পরিবহনে চাঁদাবাজি করতে দেওয়া হবেনা,কাঁচপুরে হাইওয়ে পুলিশ সুপার

Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

সোনারগাঁও প্রতিনিধি : সোনারগাঁও থানাধীন চাকা-চট্রগ্রাম মহাসড়ক কাঁচপুর এলাকায় মঙ্গলবার সকালে গণপরিবহনে ভ্রমণকালীন স্বাস্থ্যবিধি নির্দেশনা ও সচেতনতা মূলক এক কর্মসূচি অনুষ্ঠানে গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার আলী আহম্মেদ খান বলেন, পরিবহনে কেউ মাস্ক ছাড়া যাতায়েত করতে পারবেনা। প্রত্যেকে হ্যান্ডগ্ল্যাভস ব্যবহার নিশ্চিত করতে হবে। মহামারি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অব্যশই ভালো ভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। কোন অবস্থাতেই হাত ধোয়া ছাড়া নাক, মুখ চোঁখ ও গলায় স্পর্শ যাবেনা। নিজেকে নিরাপদ রাখতে তিন ফিট সামাজিক দূরত্ব রাখতে হবে। যেখানে সেখানে থুথু ফেলবেন না। পুলিশ বাহিনী আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ করোনা মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সেবায় কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের কয়েকজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। আপনারা যদি সচেতন হোন তাহলে আমরা এ মহামারির হাত থেকে রক্ষা পাবো। আপনার সুরক্ষা আপনার হাতে। সরকারের নিয়ম মেনে সবাইকে চলতে হবে।
পরিবহন চাঁদাবাজদের হুশিয়ারী করে পুলিশ সুপার আরও বলেন, পরিবহনে কোন ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবেনা। চাঁদাবাজদের ধরতে হাইওয়ে থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। হাইওয়ে পুলিশ আপনাদের সেবা প্রদান নিশ্চিত করতে সবসময় পাশে আছে এবং থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন, এসআই খাইরুল, এসআই জহিরুল ইসলাম প্রমূখ।


More News Of This Category