সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

পদ্মায় ২৬ কেজির পাঙাশ ধরা পড়ল , বিক্রি ৪৯৪০০ টাকায়

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
রাজবাড়ী

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী গোয়ালন্দের পদ্মায় ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি পাঙাশ। যা বিক্রি হয়েছে ৪৯ হাজার ৪০০ টাকায়।

শনিবার (১৪ জুন) দুপুরে উচমান হালদার নামে এক স্থানীয় জেলের জালে এ বিশাল পাঙাশটি ধরা পড়ে।

জানা যায়, মাছটি ধরার পর উচমান হালদারের কাছ থেকে প্রতি কেজি এক হাজার ৮০০ টাকা দরে মোট ৪৬ হাজার ৮০০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান। পরে শাজাহান ওই মাছটি ফেরিঘাটের নিজের আড়তে নিয়ে গেলে ভিড় জমে উৎসুক জনতা ও ব্যবসায়ীদের।

এদিকে শাহজাহান শেখ মাছটি আরো ভালো দামে বিক্রির জন্য অনলাইনে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করলে সিলেটের এক ব্যবসায়ী প্রতি কেজি এক হাজার ৯০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় কিনে নেন।

আরও পড়ুনঃ বান্দরবানের আলীকদমে পর্যটক মৃত্যুর ঘটনায় “ট্যুর এক্সপার্ট” গ্রুপের এডমিন বর্ষা গ্রেপ্তার

আড়তদার সম্রাট শাহজাহান বলেন, ‘এত বড় পাঙাশ মাছ পাওয়া এখন বিরল। মাছটি একদম টাটকা থাকায় ভালো দামেই বিক্রি করতে পেরেছি।’

এদিকে এ ঘাটে প্রতিনিয়তই নানা প্রজাতির ছোট-বড় মাছ ধরা পড়লে জনতার মাঝে উৎসবের আমেজ দেখা যায়। বর্ষা মৌসুমজুড়েই দৌলতদিয়া ঘাটে বড় মাছ ক্রয়-বিক্রয়ের আমেজ থাকে বলে জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category