রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে মো: আবদুল মান্নানের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

‎প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
‎
‎নোয়াখালীতে মো: আবদুল মান্নানের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎
‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মো: আবদুল মান্নানের আয়োজনে অম্বর নগরের নিজ বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়োজক মো: আবদুল মান্নান। তিনি দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপিকে শক্তিশালী করতে সবার ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাদ্য ও নগদ অর্থ বিতরণ
‎
‎মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. মফিজুর রহমান ভিপি মফিজ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিপু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মনির হোসেন জুলেট, উপজেলা যুবদল নেতা মামুন মেম্বার, বিএনপি নেতা মহিন উদ্দিন মহিন, এডভোকেট আজিজুর রহমান মিশুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
‎
‎মতবিনিময় সভায় বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই।” তারা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
‎


More News Of This Category