বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

নোয়াখালীতে অন্তঃসত্ত্বা বোনকে হত্যা, বড় ভাইসহ আটক ২ নারী

Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
নোয়াখালীতে অন্তঃসত্ত্বা বোনকে হত্যা, বড় ভাইসহ আটক ২ নারী

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে জমি বিক্রয়ের টাকার ভাগ নিয়ে অন্তঃসত্ত্বা ছোট বোন হালিমা খাতুনকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত দুই নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে এর আগে নিহতের বড় ভাইকেও গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (১৩ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে সাতক্ষীরা জেলার সদর থানার কুকরাইল মোড় এলাকা থেকে মামলার ২ নম্বর আসামি মাকছুদা আক্তার মালা (৩২) এবং ৩ নম্বর আসামি জাহানারা বেগমকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ পদ্মা সেতুতে ট্রাককে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

এর আগে গ্রেফতার করা হয় মামলার ১ নম্বর আসামি মো. হোসেনকে (৪৯), যিনি নিহত হালিমা খাতুনের আপন বড় ভাই। তিনি ও তার সহযোগীরা মিলে পৈত্রিক জমি বিক্রির টাকা আত্মসাতের জন্য হালিমাকে পরিকল্পিতভাবে বাড়িতে ডেকে আনে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হালিমার কাছ থেকে জোরপূর্বক একটি লিখিত স্ট্যাম্প ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ব্যর্থ হলে তাকে ইট দিয়ে মাথা, চোখ, নাক ও মুখমণ্ডলে বারবার আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এই নির্মম ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয়রা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।


More News Of This Category