বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার

নুশরাতের কলম গর্জে ওঠে”* তাসলিমা খন্দকার (নুশরাত)স্টাফ রিপোর্টার)

Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

*“
আমি তাসলিমা খন্দকার, সবাই ডাকে নুশরাত,
সাংবাদিক আমি, সত্যের পথে আমার বসবাস।
মাদকের বিরুদ্ধে কলম আমার, গর্জে ওঠে বারবার,
নেশার কালো থাবা থেকে বাঁচাতে চাই পরিবার।

স্কুলপড়ুয়া ছেলেটা আজ, নেশার ঘোরে মাতাল,
মায়ের স্বপ্ন ভেঙে চুরমার, বাবার কপালে হাত।
বোনের চোখে জল দেখে, নুশরাতের বুক কাঁপে,
প্রশ্ন জাগে, “এ কোন সমাজ? কে নেবে এর দায়?”

ইয়াবার ট্যাবলেট, ফেন্সির বোতল, হেরোইনের ছোবল,
একটি টানেই ধ্বংস জীবন, ভবিষ্যৎ রসাতল।
চুরি, ছিনতাই, খুন-খারাবি, মাদকেরই অবদান,
তাইতো নুশরাত লিখে যায়, রুখতে এই শয়তান।

ওগো মেয়ে, ওগো ছেলে, শোনো আমার কথা,
নেশা নয়, স্বপ্ন দেখো, গড়ো নতুন প্রথা।
বইয়ের পাতায় ডুব দাও, খেলার মাঠে যাও,
মা-বাবার মুখে হাসি ফোটাও, দেশের মান বাড়াও।

তাসলিমা খন্দকার শপথ করে, কলম ছাড়বে না,
মাদকমুক্ত না হওয়া পর্যন্ত, লড়াই থামবে না।
আসুন সবাই হাতে হাত রাখি, বলি ‘না’ মাদকে,
নুশরাতের কণ্ঠে কণ্ঠ মিলাই, গড়ি সুস্থ সমাজটাকে।


More News Of This Category