শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline :
ভর্তি চলছে, ভর্তি চলছে সাতলা আল মনিরাহ বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে। মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ১। মুন্সিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়া মিমাংসা করতে গিয়ে মারধরে প্রাণ গেছে বৃদ্ধের। বালিয়াকান্দিতে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত: প্রশংসায় ভাসছেন এসি ল্যান্ড এহসানুল হক শিপন। নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস ও বাংলা ট্র্যাভেলসের ইফতার ও দোয়া মাহফিল। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির একটি পর্যালোচনা জাকির হোসেন বাচ্চু। ফেসবুক স্ক্রল করলেই এখন সাতলার চারদিকে শুধু চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের প্রচারণায় ছড়াছড়ি। মহিলা পরিষদ ও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ”র আন্তজার্তিক নারী দিবস ৮ মার্চ রবিবার। মনোহরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান; ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবককে কারাদণ্ড। ভূরুঙ্গামারীতে সেনাসদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন।

নীলফামারী-৩ আসনে বিএনপির প্রার্থী না দিলে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন জসিনুর রহমান

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি নীলফামারী:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নীলফামারী-৩ (জলঢাকা) জসিনুর রহমান বলেন বিগত ১৭ বছর ফ্যাসিষ্ট সরকার আওয়ামী লীগের আমলে ইয়ং জেনারেশন যুবকরা ধানের শীষে ভোট দিতে না পারায় এবার তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবে অতি উৎসাহিতভাবে।
কিন্তু সেখানে যদি বিএনপির ধানের শীষের প্রার্থী না থাকে তারা কাকে ভোট দিবে। আমার বিশ্বাস এবং আমি আশা রাখি এই ভোটগুলো আমি পাব এবং বিপুল ভোটে জয়ী হব।

এ সময় তিনি বক্তব্য দেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দমন নিপীড়নে অবহেলিত নীলফামারী-৩ জলঢাকা আসনটি। আমি জলঢাকাবাসীর ভালবাসায় টিকে আছি আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আমাকে ভয় ভিতি দেখাবেন না তবুও একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, বিএনপি যদি প্রার্থী না দেয় তাহলে আমার এ সিদ্ধান্ত অটল থাকবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা নিশ্চিত থাকেন যে, আমি নির্বাচন করবো।

জসিনুর বলেন আর যদি নীলফামারী-৩ আসনে ধানের শীসের প্রার্থী দেওয়া হয়
তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে সরিয়ে নিব। নীলফামারীর-৩ আসনটি উদ্ধার করতে হলে নীলফামারীর -৩ এর লোকাল সন্তানকে দিয়েই উদ্ধার করতে হবে। নইলে এই আসনের ফলাফল কি হবে বলা মুশকিল এমন কি ভরাডুবি হতে পারে। এর জন্য দায়ী থাকবেন আপনারা, আমরা কোন দায়ী থাকবো না।

বাইরের মানুষকে নীলফামারী-৩ জলঢাকার ভোটাররা মেনে নেয়নি আর নিবে না ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category