রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Headline :
রংপুরে মহিপুর তিস্তা সেতু পানির তীব্র স্রোতে ধসে যাচ্ছে সুরক্ষা বাঁধ, হুমকিতে সেতু ও সড়ক আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৭৬৯৭২ নীলফামারীতে কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর দাবিতে ক্ষুব্ধ চাষিদের মানববন্ধন আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ খালেদা জিয়ার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন—ত্রাণমন্ত্রী দুলু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নদীভাঙন হামাকগুলা শ্যাষ করি ফ্যালবার নাইকছে’ মানববন্ধনে ভাঙনকবলিত মানুষদের কান্না আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার ০১৭১৭৭৭৬৯৭২ রংপুরের তারাগঞ্জ সুরতহাল রিপোর্ট বলছে স্কুলছাত্রীকে হত্যার আগে ধর্ষণ করা হয় আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২! সংঘর্ষে মৃতের ঘটনায় গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া!! এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত সংযুক্ত আরব আমিরাতে নিজের সাফল্যের গল্প বলতে গিয়ে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফ একটি বিশেষ ঘটনার কথা স্মরণ করেন। মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি: খাগড়াছড়িতে সেনাবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন, সবুজায়নের বার্তা নিয়ে বর্ণাঢ্য র‍্যালি আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

নীলফামারীতে কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর দাবিতে ক্ষুব্ধ চাষিদের মানববন্ধন আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : রবিবার, ২১ জুন, ২০২৬

নীলফামারীতে কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর দাবিতে ক্ষুব্ধ চাষিদের মানববন্ধন
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

২১ জুন, ২০২৬

দেশে আলুর বাম্পার ফলন হলেও হিমাগার (কোল্ড স্টোরেজ) মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে লোকসানের মুখে পড়েছেন সাধারণ কৃষক ও প্রান্তিক ব্যবসায়ীরা। এই পরিস্থিতি থেকে উত্তরণে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের দাবিতে নীলফামারীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​আজ রবিবার (২১ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের মোড়ে ‘আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি’ নামক সংগঠনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

​মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির সদর উপজেলা সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব এবং কিশোরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান রিপনসহ আরও অনেকে।

​বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “হিমাগার মালিকরা নির্ধারিত ব্যয়ের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। হিমাগারের ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ আলু চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কৃষকদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।”

​কৃষকদের স্বার্থ রক্ষায় সারা দেশে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি ৫ টাকা বেঁধে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

​মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত আলু চাষিরা জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক আলু চাষি ও ব্যবসায়ী অংশ নেন।


More News Of This Category