রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নিষিদ্ধ পিরাহনা মাছ বিক্রির দায়ে জরিমানা

Update : রবিবার, ২৯ জুন, ২০২৫
নিষিদ্ধ পিরাহনা মাছ বিক্রির দায়ে জরিমান

এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)ঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে শ্রী লক্ষী মৎস্য আড়ৎদারকে নিষিদ্ধ পিরাহনা মাছ বিক্রির দায়ে ৫০০০ টাকা জরিমান করা হয়েছে।

নিষিদ্ধ পিরাহনা মাছ বিক্রির দায়ে জরিমান

গতকাল নাসিরনগর সদর মৎস্য আড়তে নিষিদ্ধ পিরাহনা মাছ বিক্রয় করাই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর , অভিযানে প্রায় ৪০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছেন। এছাড়াও নিষিদ্ধ মাছ বিক্রি ও মজুদের অভিযোগে শ্রী লক্ষ্মী মৎস্য আড়ৎদার কংস দাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুনঃ গোপালঘাটা হক কমিটির উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন।

স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এই আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ ও চাষের মাগুর মাছে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে বিক্রি করে আসছিলো কিছু অসাধু আড়ৎদার।গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফানিমুল আরেফীন বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার বলেন, পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারীভাবে নিষিদ্ধ। এটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধুব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে। তিনি আরো বলেন, অভিযানে জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।


More News Of This Category