শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Headline :
নিবাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হাসান মীর। কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ পিস ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড। রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৫ম সভা অনুষ্ঠিত। বিষধর সাপের দংশনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গজারিয়ার সজীব। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। তেরখাদায় প্রশাসনের সঙ্গে মতবিনিময়, স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও গণ-ইফতারে এমপি আজিজুল বারী হেলাল। মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতদের বিরুদ্ধে শক্ত অবস্থানে আজিজুল বারী হেলাল। ব্রেকিং নিউজ। একনেকের সদস্য নির্বাচিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রীকে মনোহরদী থানা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। সাংবাদিক কন্যা সামিরা’র বৃত্তি জয়।

নিবাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হাসান মীর।

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সোহেল মিয়া স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর সমর্থনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ হাসান মীর। গত কয়েক মাস ধরেই গোলাকান্দাইল ইউনিয়নে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা বিভিন্ন সেচ্ছাসেবী কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন ।

মোহাম্মদ হাসান মীর জানান, কোনো দলীয় প্রভাব নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায় এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতেই তিনি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন: “আমি ক্ষমতার মোহ নয়, বরং আপনাদের সমর্থনেই আপনাদের সেবা করার সুযোগ চাই। এই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলাই আমার মূল লক্ষ্য।”

ইতিমধ্যেই এলাকায় চায়ের কাপে ঝড় উঠেছে। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ হাসান মীর -এর শক্ত অবস্থানের কারণে অন্য প্রার্থীদের মধ্যে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। সাধারণ ভোটাররা মনে করছেন, যোগ্য প্রার্থী হিসেবে তার বিকল্প নেই। পরিশেষে, মোহাম্মদ হাসান মীর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category