রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নিউইয়র্কে ইমিগ্রেশন কোর্টের সামনে গ্রেপ্তার মেয়র পদপ্রার্থী ব্র্যাড ল্যান্ডার

Update : বুধবার, ১৮ জুন, ২০২৫
নিউইয়র্কে ইমিগ্রেশন কোর্টের সামনে গ্রেপ্তার মেয়র পদপ্রার্থী ব্র্যাড ল্যান্ডার

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের প্রধান হিসাবরক্ষক (কম্পট্রোলার) ও মেয়র পদপ্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

নিউইয়র্কে ইমিগ্রেশন কোর্টের সামনে গ্রেপ্তার মেয়র পদপ্রার্থী ব্র্যাড ল্যান্ডার

মঙ্গলবার (১৭ জুন) নিউইয়র্কের ফেডারেল ইমিগ্রেশন কোর্টের সামনে গ্রেপ্তারের এ ঘটনা ঘটে। ল্যান্ডার একজন অভিবাসী আসামিকে আদালত থেকে বের করে আনার সময় হঠাৎ মুখোশ পরা এজেন্টরা তাঁকে হ্যান্ডকাফ পরিয়ে আটক করে নিয়ে যায়।

ঘটনার সময়কার একটি ভিডিওতে দেখা যায়, ল্যান্ডার আদালত থেকে বের হয়ে আসা একজন অভিবাসীর সঙ্গে হাঁটছিলেন। তখন কয়েকজন মুখোশধারী আইসিই ও এফবিআই সদস্য এসে দুজনকে আলাদা করে ফেলে এবং ল্যান্ডারকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নেয়। ভিডিওতে তাকে বারবার বলতে শোনা যায়, “তোমাদের বিচারিক ওয়ারেন্ট নেই,”—যা যুক্তরাষ্ট্রে নাগরিকদের আটক করতে হলে বাধ্যতামূলক।

পরে ল্যান্ডারের স্ত্রী মেগ বারনেট এক সংবাদ সম্মেলনে বলেন, “আমি নিজ চোখে যা দেখেছি, তা ছিল ভয়াবহ। একজন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রের নাগরিককে এইভাবে তুলে নেওয়া আইনের শাসনের লঙ্ঘন। ওরা বলেছে, ‘তুমি আমাদের কাজে বাধা দিচ্ছো।’ কিন্তু সে তো শুধু একজন অভিবাসীকে সহায়তা করছিল।”

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ল্যান্ডার “ফেডারেল অফিসারদের কাজে বাধা ও আইনের লোকদের ওপর হামলা” করেছেন। সেইসঙ্গে তাঁকে “সামাজিক মাধ্যমে ভাইরাল হবার লোভে জননিরাপত্তা বিপন্ন করার” অভিযোগও আনা হয়েছে।

আরও পড়ুনঃ ‎মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস করল ভ্রাম্যমাণ আদালত

ডেমোক্র্যাট দলের নেতারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনপ্রণেতা জোহরান মামদানি বলেন, “আইসিই এখন সারা দেশে আতঙ্ক সৃষ্টি করছে।” সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো একে ট্রাম্প প্রশাসনের “সরাসরি গুন্ডামি” বলে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন অভিবাসন আইন প্রয়োগে কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় এক সংবাদ সম্মেলন ভণ্ডুল করতে গিয়ে ডেমোক্র্যাট সিনেটর আলেক্স পাডিলাও হাতকড়া পরেছিলেন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকেও গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন।

সাম্প্রতিক এসব ঘটনার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব ঘটনার ফলে অভিবাসীদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে, যা বিচার ব্যবস্থায় অংশগ্রহণে বাধা তৈরি করছে।


More News Of This Category