হাকিকুল ইসলাম খোকন,
বাপসনিউজঃ নিউইয়র্কে গত ১ মার্চ ২০২৬,রবিবার,ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে গুলশান টেরেসে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।খবর আইবিএননিউজ।ইফতার মাহফিলে
প্রেসিডেন্ট ও সিইও বেলায়েত হোসাইন বেলাল বলেন, “দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে কমিউনিটিতে সেবা দিয়ে আসছি। আমাদের অনেক গ্রাহক আজ আমাদের সঙ্গে যুক্ত; তাদের সন্তানরাও এখন আমাদের গ্রাহক। আমি সর্বদা চেষ্টা করি যাতে সবাইকে সর্বোচ্চ মানের সেবা দেওয়া যায়।”
তিনি আরও জানান, “বাংলা ট্রাভেলস বছরে প্রায় বিশ মিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে। ভারত উপমহাদেশের ট্রাভেল ব্যবসায় প্রায় ৯৯ শতাংশ দখল প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধিদের হাতে থাকলেও, আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পেরেছি। এটি সম্ভব হয়েছে গ্রাহক, কর্মচারী ও পরিবারের সমর্থনে।”
মাহফিলে অংশগ্রহণকারীরা বাংলা ট্রাভেলসকে কেবল একটি ট্রাভেল এজেন্সি নয়, বরং একটি পরিবার হিসেবে অভিহিত করেন। তাদের সার্ভিস মানসম্মত এবং সব সময় গ্রাহকের সুবিধাকে অগ্রাধিকার দেয়া হয়। প্রতিষ্ঠানটির কর্মীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মাহফিলে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও সার্থক করে তুলেন।