সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

নাসিরনগরে পুলিশের কাছ থেকে হাতকড়া নিয়ে আসামীর পলায়ন , তিন পুলিশ আহত

এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)ঃ / ৩৮ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)ঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশকে আক্রমন করে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি ইউপি সদস্য মাসুক মিয়া হাতকড়া নিয়ে পালিয়ে গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপূরে এই ঘটনা ঘটে। পুলিশ আসামী মাসুক মিয়া পালিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও হাতকড়া নেয়ার বিষয়টি অস্বীকার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নাসিরনগর থানার এস.আই কামাল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোকর্ণ ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক মিয়াকে গ্রেপ্তার করতে তার নুরপুর গ্রামের বাড়িতে অভিযান চালায়। পুলিশ তাকে আটকের পরপরই মাসুকের স্বজনরা পুলিশকে ঘিরে ফেলে এবং পুলিশের উপর আক্রমন করে।

আরও পড়ুনঃ গফরগাঁও মদের ডিপোতে মোবাইল কোট পরিচালিত

একপর্যায়ে মাসুক মিয়া পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যায়। এসময় স্বজনদের হামলায় এসআই কামালসহ তিন পুলিশ সদস্য আহত হন। আহত মিজানুর রহমান (৩৬) ও ইমরুল কায়েসকে (২৯) নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পুলিশ জানায়, মাসুক মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলাও রয়েছে। ওই মামলায় তিনি ৯৭ নম্বর আসামি।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা হয়। এতে কয়েকজন সদস্য আহত হয়েছেন। আসামী পালিয়ে যায়, তবে হাতকড়া নেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category