সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline :
বান্দরবানে ৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ উদ্বোধন বান্দরবানে ৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ উদ্বোধন কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পান্না পলাতক গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য নীলফামারীতে র‌্যাবের অভিযানে গৃহবধূ অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার। লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি: লক্ষ্যমাত্রা ২ লাখেরও বেশি শিশু। গাইবান্ধায় যুব অধিকার পরিষদ সভাপতিকে গলা কেটে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নারায়ণগঞ্জ কাশীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল *সু-রক্ষা হেলথ সার্ভিসের চেয়ারম্যান আলাউদ্দিন মিয়ার হাতে দৈনিক বাংলার সংবাদ হস্তান্তর* *নিজস্ব প্রতিবেদক | দৈনিক বাংলার সংবাদ* *ঢাকা | ২০ এপ্রিল ২০২৬, রবিবার*

নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পান্না পলাতক

Update : সোমবার, ২২ জুন, ২০২৬

নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পান্না পলাতক

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি:  )

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ৭ বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম পান্না সরকার (১৮)। সে আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রির সহযোগী।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে  খেলাধুলা করছিল, খেলার শেষে শনি পূজা দেখতে পাশের বাড়িতে যাচ্ছিল। পথে নির্জন রাস্তা থেকে অভিযুক্ত পান্না সরকার তাকে কোলে তুলে আলাকপুর লালমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়।
  
ঘটনার প্রায় আধা ঘণ্টা পর শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে ঘটনা জানায়। শিশুটির দাদা জানান, নাতনির মন খারাপ ও শারীরিক কষ্ট দেখে বিস্তারিত জানতে পারেন। রাতেই শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।
  
নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তৎপর রয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। ডাক্তারি পরীক্ষার পর ঘটনার বিস্তারিত ও প্রকৃত কারণ জানা যাবে।


More News Of This Category