সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

নাসিরনগরের দুই শাতেমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
নাসিরনগরের দুই শাতেমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদের আহব্বানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টায় নাসিরনগর কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে ইমরান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মাওলানা হুসাইন আহমদ নুরপুরীর সভাপতিত্বে ও মোঃ ফখরুদ্দিন আহমদ বিশাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদের উপদেষ্টা মাওঃ ইসলাম উদ্দীন ফারুকী তিনি বলেন, “নাস্তিক ইমাদ উদ্দিন শুভ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। এ অপমান কোনোভাবেই সহ্য করা যায় না। তাকে ও তার বাবা নাস্তিক সালাউদ্দিন মুকুলকে দ্রুত ফাঁসি দিতে হবে, নতুবা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

আরও পড়ুনঃ লামায় পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রে সেবা মিলেছে দীর্ঘ ছুটিতেও

এসময় আরও বক্তব্য রাখেন মুফতি আব্দুল্লাহ বিন সাঈদ, হাঃ মাও. রফিকুল ইসলাম, মাওলানা বোরহান উদ্দীন ফারুকী, মুফতি মোল্লা মুহাম্মদ আমীর, মাও হাবিবুল্লাহ ফারুকী, মোঃ মোজাহিদুল ইসলাম, মোঃ মুসাব্বির, মোঃ জাকারিয়া প্রমুখ,

বক্তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কোনো অপকর্ম বরদাশত করা হবে না। আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও উচ্চারণ করেন নাসিরনগর ইসলামী সাংগ্রাম পরিষদের দায়িত্বশীলরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category