নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন
রাজধানীর ধানমন্ডিতে নাগরিক সুস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রাঙ্গণ থেকে “অমর একুশে বর্ণাঢ্য সাইকেল র্যালি” অনুষ্ঠিত হয়।
“আমরা ধানমন্ডিবাসী” ও বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ র্যালি ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে এসে শেষ হয়। সেখানে ভাষা শহীদদের স্মরণে স্মৃতিচারণ, পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভা এবং অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা ধানমন্ডিবাসী সংগঠনের সভাপতি দিদার হোসেন পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নুর মোহাম্মদ বাপ্পি। পরিবেশ সুরক্ষা বিষয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ রবিউল আলম রবি।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম টুব্বুস, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রভাষক মোঃ আব্দুল আলীম, বিভিন্ন সাইক্লিস্ট, পরিবেশবাদী ও সচেতন নাগরিকবৃন্দ।