রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নাইজেরিয়ায় বন্দুকধারীদের পৃথক হামলায় নিহত ২৫

Update : সোমবার, ২ জুন, ২০২৫

ডেস্ক রিপোর্টঃ

উত্তর-মধ্য নাইজেরিয়ার বেনুয়ে রাজ্যে সপ্তাহান্তে দুটি পৃথক হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জমি নিয়ে দীর্ঘদিনের সহিংস দ্বন্দ্ব ও প্রতিশোধমূলক হামলার জন্য পরিচিত এ অঞ্চলে নতুন করে রক্তপাত হলো।

এপিএফকে সোমবার বেনুয়ে রাজ্যের আপা স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান আদাম ওচেগা জানান, রবিবার আনকপালি এলাকায় এক হামলায় ১৪ জন নিহত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘এখনো হুমকি রয়ে গেছে।

’ এই অঞ্চলে ফুলানি জাতিগোষ্ঠীর মুসলিম যাযাবর গবাদিপশু পালকদের সঙ্গে অধিকাংশ খ্রিস্টান কৃষকদের মধ্যে বহু বছর ধরে জমি ও সম্পদ নিয়ে সংঘর্ষ চলছে।
সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে বেনুয়ে রাজ্যে ৬ হাজার ৮৯৬ জন নিহত হয়েছেন।

এই রাজ্য নাইজেরিয়ার তথাকথিত মিডল বেল্ট অঞ্চলের অংশ, যেখানে ধর্মীয়ভাবে বিভক্ত সমাজে জমি সংক্রান্ত দ্বন্দ্ব প্রায়ই সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়। স্থানীয় পুলিশের এক মুখপাত্র হামলার খবর নিশ্চিত করলেও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি।


More News Of This Category