সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

নলছিটিতে বিদ্যুৎ বিভাগের দূর্নীতিবাজ প্রকৌশলীর অপসারনের দাবিতে নলছিটিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

 

এম. শফিক মাহমুদ সোহান নলছিটি।।
ঝলকাঠির নলছিটিতে বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নিতীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার ২৯ জুন সকালে নলছিটির ফেরিঘাট সড়কে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিদ্যুৎ অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন
নলছিটি উপজেলা বিদ্যুৎ বিভাগের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ জনতা।অবিলম্বে দুর্নীতিবাজ প্রকৌশলী কিশোর কুমার ঢাকইদারের অপসারণ, বরখাস্ত করা সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। বক্তারা বলেন, অতিরিক্ত অর্থ ছাড়া মেলে না কোন বিদ্যুৎ সংযোগ।আবাদি জমি ও বাড়িঘরের উপর দিয়ে যাওয়া ১১০০০ ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের কারনে প্র‍ায়াশই দুর্ঘটনা ঘটছে,যার ফলে যেকোনো সময় প্রানহানী ঘটনার আশংকা রয়েছে। এ বিষয়ে বৈদ্যুতিক তার সরিয়ে রাস্তার পাশে নিতে তাদেরকে লিখিতভাবে আবেদন করা হলেও উলটো তারা ভোক্তাকে সকল খরচ বহন করতে হবে মর্মে চিঠি লিখেছেন যা প্রায় দুই লাখ টাকার মতো ব্যয় হবে।অথচ যুগ যুগ ধরে এই তারের ফলে আবাদি জমি এবং বাড়িঘর ঝুঁকির মধ্যে অকার্যকর হয়ে পরেছে।দ্রুতই সরকারি খরচে এর সমাধান করার দাবি জানান। এছাড়াও বৈদ্যুতিক খুটি স্থাপন,নতুন সংযোগ দেয়া সহ যেকোনো সেবা নিতে গেলেই গ্রাহকদের অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে বিধায় এর দ্রুত প্রতিকারের দাবি জানান। বক্তারা আরও বলেন, দুর্নিতীবাজ এ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে। নলছিটি বিদ্যুৎ অফিসের প্রকৌশলী কিশোর কুমার ঢাকইদার নানা অনিয়ম দুর্নিতীর মাধ্যমে নলছিটির মানুষকে অতিষ্ঠ করে ফেলেছেন।প্রতিটি বৈদ্যুতিক খুটি স্থাপনের জন্য তিনি অতিরিক্ত অর্থ দাবি করেন, বিদ্যুৎ সংযোগ দিতেও অতিরিক্ত অর্থ না পেলে নানাভাবে হয়রানি করেন। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েও অর্থ আদায় করছেন।এ ঘুষখোর কিশোর কুমারের বরখাস্তে করতে হবে। শতাধিক লোকের অংশগ্রহনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্মী বালী তুর্য, মেহেদী হাসান,রাকিব হাসান, ব্যবসায়ী নয়ন খান, রুবেল হোসেন প্রমূখ।
মানববন্ধন শেষে বিদ্যুৎ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নলছিটি পুরাতন পুলিশ ফারি পর্যন্ত এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category