রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নরসিংদীতে যথাযথ মর্যাদায় (জুলাই গণঅভ্যুত্থান)স্মরণে সিক্স-এ-

তালাত মাহামুদ নরসিংদীর প্রতিনিধিঃ
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

তালাত মাহামুদ নরসিংদীর প্রতিনিধিঃ

নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে (জুলাই গণঅভ্যুত্থান)স্মরণে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার সকাল ৯টায় নরসিংদী কালেক্টর মাঠ (জজকোর্ট)-এ এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহিদুল কবির ভূইয়া। আহ্বায়ক, ক্রিকেট অপারেশনস, নরসিংদী ও সদস্য। এডহক কমিটি, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। গোটা আয়োজনটি ছিল সুশৃঙ্খল, আকর্ষণীয় ও প্রাণবন্ত, যা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

দিনব্যাপী টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একেএম গোলাম কবির কামাল,ফারুক উদ্দিন ভূইয়া ও খবিরুল ইসলাম বাবুল—তিনজনই নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি।

আরও পড়ুনঃ গাইবান্ধায় সিজু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, থানার ওসির অপসারণের দাবি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি ইলিয়াস আলী ভূইয়া,মাই টিভির জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান মিঠুন,চ্যানেল আইয়ের সুমন রায়, মোঃ জাকারিয়া,দিপক কুমার বর্বণ প্রিন্স। আওলাদ হোসেন মোল্লা, মাহমুদ হোসেন চৌধুরী সুমন। শরিফ আহমেদ, এবং আলী হোসেন মুজাহিদ রুবেলসহ আরও অনেক ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিল নরসিংদী জেলা প্রশাসন ও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা।
এই আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং (জুলাই গণঅভ্যুত্থান)-এর গৌরবময় ইতিহাসকে স্মরণ করে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনার আলো জ্বালিয়ে দেয়ার এক সফল প্রয়াস হিসেবেও বিবেচিত হয়েছে।


More News Of This Category