রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নরসিংদীতে খাল কাটা ও পুনঃখনন কাজের উদ্বোধন।

Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম

স্টাফ রিপোর্টার,

 

 

দেশব্যাপী খাল, নদী-নালা ও জলাধার খনন কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মনোহরদীতে জলাশয় সংস্কার ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে মহিষাখালী খাল খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় এই খনন কাজের উদ্বোধন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. আবদুল মঈন খান মহোদয়। উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সরদার মো: সাখাওয়াত হোসেন এমপি মহোদয়।

 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদীর পুলিশ সুপার জনাব মো: আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, নরসিংদী জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন।

 

অনুষ্ঠানের পূর্বে জেলা পুলিশের একটি চৌকস টিম মাননীয় মন্ত্রী মহোদয়কে সালামি প্রদান করেন।


More News Of This Category