রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে গজনাইপুর ইউপির উপ-নির্বাচন ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল!

Update : শনিবার, ৬ জুলাই, ২০২৪

 মো: আবু ছালেহ (বিপ্লব)

ষ্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষদিনে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা রির্টানিং কর্মকর্তা সাইদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়- গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো.শাহনেওয়াজ, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু, গজনাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জমশেদ আলী।

নির্বাচনের তফশীল অনুযায়ী- ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, ৬ থেকে ৮ জুলাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ৯ জুলাই আপিল নিষ্পত্তি, ১০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ জুলাই প্রতীক বরাদ্দ, ২৭ জুলাই শনিবার ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল ইউনিয়ন চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাচনে চরম ভরাডুবি হয়ে জামানত বাজেয়াপ্ত হয় মুকুলের। এরপর পদটি শূণ্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।


More News Of This Category