বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারী তালিকা থেকে বাদ পড়লেন! ইউএনও বরাবরে লিখিত অভিযোগ৷৷ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

Update : সোমবার, ২২ জুন, ২০২৬

নবীগঞ্জের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারী তালিকা থেকে বাদ পড়লেন! ইউএনও বরাবরে লিখিত অভিযোগ৷৷

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারি র্বষণের ফলে চলতি বোর মৌসমে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারিভাবে ভর্তুকির তালিকা প্রণয়ন করা হয়৷ সেই তালিকা থেকে প্রকৃত কৃষকের নাম বাদ পড়ায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শেরপুর গ্রামের মোঃ সাদ্দিক মিয়া ও অলিউর রহমান নামের দুই কৃষক একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে ক্ষতিগ্রস্থ কৃষককের পক্ষে দায়ের করেছেন৷
গতকাল রবিবার (২১জুন) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তারা উপস্থিত হয়ে উক্ত লিখিত অভিযোগ দায়ের করেন৷ সরকার ঘোষিত কৃষি ভর্তুকির তালিকায় চরম অনিয়ম ও উদাসিনতায় নানান অভিযোগ পাওয়া দেখা গেছে।
মাঠ পর্যায়ে সঠিক যাচাই বাচাই না করায় এলাকার বহু প্রকৃত, দরিদ্র, প্রান্তিক কৃষকের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে,উপজেলা কৃষি কর্মকর্তা উক্ত ওয়ার্ডের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত না করিয়া কতিপয় অসাধু ব্যক্তি দ্বারা তাদের মনগড়া ভাবে অকৃষিজীবীদেরকে ক্ষতিগ্রস্ত কৃষক দেখাইয়া নামের তালিকা প্রস্তুত করেন৷
এর বিপরীতে এমন অনেকের নাম অন্তর্ভুক্ত হয়েছে যারা সরাসরি কৃষি কাজের সাথে জড়িত নন৷ যার ফলে সরকারের এই মহৎ উদ্যোগের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং প্রকৃত কৃষকেরা চরম ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছেন৷ বর্তমানে ক্রটিপূর্ণ তালিকা স্থগিত করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ও বর্গা কৃষকদের চিহ্নিত করে দ্রুত স্বচ্ছ ও সঠিক তালিকা প্রণয়ন করার দাবী জানান কৃষকরা৷ ফসলি জমি বন্যায় প্লাবিত হওয়ায় অনেক কৃষক পরিবার মানবেতর জীবনযাপন করছেন৷
অপরদিকে, সরকার সারা দেশের ন্যায় নবীগঞ্জ কৃষি অফিস কৃষকের জন্য সার, বীজ, পোকামাকড়ের জন্য কিটনাশক, ধান কাটার মেশিন, ফুলের বীজ ও চারা সহ কৃষক কৃষানূদেী জন্য বরাদ্দা রয়েছে৷ সরকারের পক্ষ থেকে কৃষক/ কৃষাণীদের যে জিনিসপত্র কৃষিকাজের জন্য দেয়া হয়েছে তা ১শ জনের মধ্যে ১০জনও পাননি! কিন্তু উপজেলায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষকদের নামের তালিকা রয়েছে যে তারা এসব পান। সরেজমিনে শতাধিক কৃষকদের সাথে কথা বললে তারা জানান, কখনই তারা সরকারের পক্ষ থেকে সর, বীজ, কিটনাশক, ফুলের বীজ সহ কিছুই পাননি! এবং তাদের নাম ব্যবহার করে যে বা যাহারা এসব এনেছে তাও তারা জানেননা। এ ব্যাপারে সচেতন মহলের লোকজনের দাবী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি সুদৃষ্টি দেন তাহলে কে বা কাহারা প্রকৃত কৃষকদের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে এমন প্রতারনা করছে তা বেরিয়ে আসবে। এবং এর কঠিন শাস্তিমূলক বিচার হলে পরবর্তীতে আর কোন কৃষক সরকারের কোন প্রনোদনা চুরি ও প্রতারণা করার সুযোগ পাবেনা।

প্রেরক
বুলবুল আহমেদ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল নাম্বার 01716796398


More News Of This Category