বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

নওগাঁর বদলগাছীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত

Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
নওগাঁর বদলগাছীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত

জেলা প্রতিনিধি,নওগাঁঃ

নওগাঁর বদলগাছীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

নওগাঁর বদলগাছীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামের ছুনচা মহন্তের ছেলে কার্তিক মহন্ত (৫২)। তিনি পেশায় একজন প্রেস ব্যবসায়ী। বদলগাছী হাটখোলা বাজারে মা প্রিন্টিং প্রেস নামক তার একটি প্রতিষ্ঠান আছে।নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দুর্ঘটনায় আহতরা হলেন, সদর ইউনিয়নের গোরশাহী গ্রামের মৃত আফছার আলীর ছেলে সিএনজি চালক বিপ্লব হোসেন, ভটভটি চালক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট গ্রামের আবু রেজার ছেলেএমরান আলী (রানা) ও সিএনজি যাত্রী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নহেলা গ্রামের মোঃ আজিমুদ্দীনের ছেলে আনিছুর রহমান। আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিএনজিতে থাকা যাত্রী আনিছুর রহমান বলেন, আমি গোবরচাঁপাহাটে সিএনজিতে উঠেছি রাজশাহী যাওয়ার জন্য। চকবনমালী স্কুল পার হয়ে আসার পর বিপরীত দিক থেকে আসা তুষ ভর্তি ভটভটির সাথে ধাক্কা লেগে আমরা ছিটকে পড়ে গেলে স্থানীয়রা আমাকে হাসপাতালে করে দেন।

তিনি বলেন, সিএনজির গতি বেশী ছিল এবং সিএনজি ভুলপথে (রং সাইডে) ছিল। সিএনজি চালকের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ ধর্মানন্দ মহাথেরর পেটিকাবদ্ধ অনুষ্ঠান ২৩ জুন : শেষকৃত্য ৪ জুলাই

আহত ভটভটি চালক এমরান আলী (রানা) বলেন, আমি গাড়ি বোঝাই করে তুষ নিয়ে গোবরচাঁপা অভিমুখে যাচ্ছিলাম এসময় জয়পুরহাট থেকে ছেড়ে আসা সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে ভটভটিকে ধাক্কা দিলে আমি নিয়ন্ত্রন হারিয়ে গাড়িসহ পাশের খাদে পড়ে যাই। তারপর কি ঘটেছে আমি বলতে পারবো না।

রাস্তার লোকেরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজির অতিরিক্ত গতির কারণে এবং চালকের ভুল পথে (রং সাইডে) চালনার ফলে সংঘর্ষের ঘটনা ঘটে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে, অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


More News Of This Category