বুধবার, ২০ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন। গাইবান্ধায় ভূমিসেবা মেলা ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। নওগাঁর বদলগাছীতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কিশোরী ক্লাব গঠন। নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা সভা। চিলমারীতে “মাদকদ্রব্য অভিযানে আটক” ১জন। সাঘাটায় বেওয়ারিশ কুকুরের তাণ্ডব: ২ দিনে আহত ১০, আতঙ্কে জনপদ — নেই ভ্যাকসিন।। লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ২৪ জন, অপেক্ষমান ০৪ জন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে। ঝালকাঠিতে লাশের খাটিয়ায় পিকাপের ধাক্কা গুরুতর আহত ০৪। ৮৫ বিশিষ্ট নাগরিকের সংহতি নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

নওগাঁর বদলগাছীতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কিশোরী ক্লাব গঠন।

Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু ,জেলা প্রতিনিধি, নওগাঁ, বাংলার সংবাদ।

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় গ্রামীন ও প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয় মুখি এবং মান সম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮-০৫- ২০২৬ ইং তারিখ রবিবার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডাপুর সাবিত্রি উচ্চ বালিকা বিদ্যালয়ে কিশোরী ক্লাব গঠনের নিমিত্তে বিদ্যালয়টির হলরুমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় বিডিও এবং গণসাক্ষরতা অভিযান যৌথ ভাবে এ সভাটির আয়োজন করে।
সভায় কিশোরী ক্লাব গঠনের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, লক্ষ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিডিও’র জেলা সমন্বয়কারী শামসুল হক এবং ম্যানেজার আসুফুদ্দোলা। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাইনুন্নাহার।
আলোচনায় বিদ্যালয়ের কিশোরীদের অংশ গ্রহণমূলক শিক্ষা কার্যক্রম জোরদার, সৃজনশীলতা, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক সচেতনতা তৈরিতে কিশোরী ক্লাবের ভূমিকা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
বক্তারা বলেন, কিশোরী ক্লাবের মাধ্যমে কিশোরীদের বয়োসন্ধী কালীন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান অর্জন, দায়িত্ববোধ, সামাজিক মূল্যবোধ ও নেতৃত্বগুণ গড়ে তোলা সম্ভব, যা দীর্ঘমেয়াদে প্রচলিত শিক্ষা ব্যবস্থার মানকে আরও শক্তিশালী করবে।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা কিশোরী ক্লাব কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনা পরামর্শ তুলে ধরেন।
সভা শেষে মায়শা মায়া (নবমশ্রেণী) সভাপতি ও কুমারী তমা রানী (অষ্টমশ্রেণী)কে সম্পাদক করে উক্ত বিদ্যালয়ে ১৭ সদস্যবিশিষ্ট কিশোরী ক্লাব গঠন করা হয়।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকায় শিক্ষার মান,পরিবেশ উন্নয়ন এবং কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করেন এলাকার বিশিষ্টজনরা।


More News Of This Category