রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে গুড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার।

Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

 

সুবাস চন্দ্র
বিশেষ প্রতিনিধি, নওগাঁঃ

নওগাঁর বদলগাছীতে খলসি গ্রামে পটল খেতের পাশে থেকে গুড় ব্যবসায়ী ফয়জুল (৫০) এর লাশ উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ থানা পুলিশ উদ্ধার করে।

নিহত ফয়জুল বদলগাছীর বালুভরা ইউপির ঢেঁকরা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে এবং গুড় ব্যবসায়ী এবং সে হৃদরোগ ও গুটি রোগে আক্রান্ত বলে জানা যায়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ভোজকোল গ্রামের বাবুল (৫৫) খলসি বাজার থেকে অর্ধ (হাফ) কিলোমিটার দুরে ঢেঁকরা রোডের পাশে পটলের প্রজনন করাতে পটলের খেতে আসে। এ সময় আসলে পাশ্ববর্তী জমিতে ঢেঁকরা গ্রামের ফয়জুলের লাশ দেখতে পায় এবং বিষয়টি লোকজনকে জানালে এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়ে।
ঘটনাটি থানা পুলিশকে জানালে সকাল ৯টায় থানা পুলিশের এস আই নিহার চন্দ্র ঘটনাস্থলে পরিদর্শনে আসেন।

স্থানীয় বাজারের কয়েকজন ব্যবসায়ীরা জানান, গত বুধবার সন্ধ্যায় খলসি মোড়ে চা নাস্তা করে ফয়জুল । ব্যবসায়ী ফয়জুল খলসি বাজারে রাত ১০টার পর পর্যন্ত বাজারে ছিল । বুধবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে চা খেয়ে বাড়ির দিকে পায়ে হেঁটে রওনা দেয়। আর আজ সকালে তার লাশ পাওয়া গিয়েছে। কিছুদিন আগে ফয়জুল অসুস্থ হয়েছিলো। ডাক্তার তাকে ভারি কাজকর্ম করতে নিষেধ করেছিলো।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান , ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এ ব্যপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রক্রিয়া সম্পূর্ণ হলে বিস্তারিত জানানো হবে।


More News Of This Category