সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

নওগাঁর বদলগাছীতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ৮ জুলাই, ২০২৪

 

সুবাস চন্দ্র
বিশেষ প্রতিনিধি, নওগাঁঃ

নওগাঁর বদল গাছীতে খরিপ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে (উফশী) জাতের ধান বীজ ও সার প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
“কৃষিই সমৃদ্ধি”এই স্লোগান কে সামনে রেখে বদলগাছী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুভ উদ্বোধন করেন নওগাঁ ৪৮- বদলগাছী – মহাদেবপুর -৩ আসেনের সাংসদ মিঃ সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।
৮ জুলাই সোমবার সকাল ১০ টায় উপজেলা হররুমে বদলগাছী উপজেলার নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদের সহধর্মিণী রক্তিমা চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান সহ সকল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী,সাংবাদিক ও সুবিধাভোগী কৃষক বৃন্দ।
এক হাজার চার শত দশ জন কৃষকদের মাঝে পাঁচ কেজি উফশি বা উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও দশ কেজি ডিএপি এবং দশ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ রিদওয়ান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা বেগম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বদলগাছী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দিন এফ,এফ,বদলগাছী খুচরা সার বিক্রেতা সমিতির সভাপতি এস এম মনিরুল ইসলাম সাজু সহ প্রমুখ।
একই অনুষ্ঠানে শিক্ষা উপবৃত্তি এবং দুস্থদের মাঝে ৪৫টি চেক,সেলাই মেশিন ও ঢেউ টিন বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category