শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Headline :
আদিতমারী জি এস স্কুল ও কলেজ মাঠে ‘জনতার দল’-এর মহাসমাবেশ এক বিশাল গণসমুদ্রে পরিণত হয়েছে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর কণ্ঠস্বর ইয়াকুব আলীর পাশে গ্রামের মাথা মুরব্বিরা, অভিযোগকে ষড়যন্ত্র আখ্যা ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি মানুষের ভোটাধিকার: রূপসায় আজিজুল বারী হেলাল নির্বাচনের দিন রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন প্রিজাইডিং অফিসাররা তেরখাদা উপজেলা প্রশাসক নাগরিক সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার দাবিতে ধানমন্ডিবাসীর একুশে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত গাইবান্ধা-৫: জয়-পরাজয়ে বড় প্রভাব ফেলতে পারে চরাঞ্চলের ভোটাররা টেকনাফে বাস–টমটম সংঘর্ষে ২ জন নিহত, আহত ৮ মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা উখিয়া-টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর আহমেদ আনোয়ারীর সমর্থনে হ্নীলায় বিশাল পথসভা ও নির্বাচনী মিছিল মোরেলগঞ্জে ১৬ নং খাউলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি মানুষের ভোটাধিকার: রূপসায় আজিজুল বারী হেলাল

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা) খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন বিএনপি জনগণকে ভালোবাসতে জানে, ভালো রাখতে জানে এবং শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মনের ভাষা বুঝতে জানে।
প্রকৃত নেতৃত্ব ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এমন নেতৃত্ব বাছাই করতে হবে, যারা জনগণের কথা শুনবে এবং বাস্তব উন্নয়ন নিশ্চিত করবে।
যোগ্য নেতা বাছাইয়ের দায়িত্ব আপনাদেরই হাতেই।
তিনি বলেন, দীর্ঘদিন পর জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। দেশের স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যেতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে ভোট দিয়ে নিজেদের পছন্দের যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে ধর্মীয় মূল্যবোধে ফেরানো এবং খেলাধুলামুখী করতে হবে। সন্তানদের ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে হবে।
তিনি আরও বলেন, নারীদের অন্ধকারে রেখে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছিলেন, যা আজও জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আপনারা টিএসবিবাসী দীর্ঘদিন রাস্তাঘাটের বেহাল দশা, জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট সহ নানা কারণে চরম ভোগান্তিতে রয়েছেন।
বিএনপি সরকার গঠন করতে পারলে টিএসবির যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ, স্থায়ী জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
টিএসবিকে অবহেলিত নয়, পরিকল্পিত উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে। জনগণের সঙ্গে নিয়ে, জনগণের মতামতের ভিত্তিতেই সব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের প্রতীক।
তিনি ৬ ই ফ্রেব্রুয়ারি ~ ২০২৬ ইংরেজি ( শুক্রবার ) দিনব্যাপী খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া স্বল্পবাহিরদিয়া ও তিলক এলাকায় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উক্ত অনুষ্ঠানে গুলোতে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান নান্টু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন, মহিউদ্দীন মিন্টু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান সমাজসেবক জাকির আহম্মেদ জমাদ্দার।
আজিজুল বারি হেলাল প্রথমে স্বল্পবাহিরদিয়া ( ৮নং ওয়ার্ড ) বিএনপি সহযোগী সংগঠন ও নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে স্বল্পবাহিরদিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বাদশা জমাদ্দার এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু। এসময় স্থানীয়দের মধ্য বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋন ও সমবায় বিষয়ক সম্পাদক জিএম আসাদুজ্জামান, রকিব জমাদ্দার, রুমি জমাদ্দার, জাহাঙ্গীর শেখ, শরিফ শেখ,সাহেব আলী, আবুল কাসেম প্রমূখ।
এরপর তিনি কাজদিয়া ( ১নং ওয়ার্ড ) বিএনপি, সহযোগী সংগঠন ও নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ঈদগাহ মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রবীন বিএনপি নেতা আঃ সাত্তার শেখ। সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খান আলিম হাসান। বক্তৃতা করেন বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী, হযরত মাওঃ রেজাউল ইসলাম,ওলিউল্লাহ রহমান, বিএনপি নেতা শামীম হাসান, রউফুল হক মুকুল, সুলতান মাহমুদ বাদশা,আলম শেখ,সৈয়দ কামরুজ্জামান নান্টু, শেখ জহিরুল হক শারাদ, মুশফিকুর রহমান সুমন, ফারুক আহমেদ, জিয়া খান,বলরাম নন্দী, আয়ূব খান, শরিফা খাতুন, আরিফ ফকির, শাহিনুর রহমান, সৈয়দ মুসা,সুপন সাহা, সঞ্জয় ধর, নাসির আহমেদ, আলামিন, মঈনুল প্রমূখ।
এছাড়া তিনি ৪নং ওয়ার্ড ( তিলক ) বিএনপি সহযোগী সংগঠন ও নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম গোলদার, বিএনপি নেতা ফিরোজ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম রেজা, মাসুম রেজা, মাসুদ শিকারি, মামুন হাওলাদার, মাসুদ হাওলাদার,মহব্বত শেখ, শামীম মোল্যা, ফরিয়াদ শেখ, মারুফ শেখ, সোহেল শেখ, সবুজ শেখ, সাত্তার শেখ প্রমূখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মহিউদ্দিন, খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী,সরদার শিহাবুল ইসলাম, কামরুল ইসলাম কচি, মাসুম বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা,মুন্না সরদার, মাসুদ খান, নয়ন মোড়ল, জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন, ছাত্রদল নেতা এসএম আবু সাঈদ, বাবুল শেখ, জাহাঙ্গীর হালদার, নজরুল শেখ,নাঈম আহম্মেদ, খান ওলিয়ার রহমান, আকতার শেখ, জাকির শেখ, হাফিজুর রহমান, শফিক ঢালী, মনিশংকর রায়, দেলোয়ার শেখ, জাহিদুর রহমান, আবু দাউদ দানিশ, জিএম হিরোক, সাবু জমাদ্দার, লাভলু শেখ, গোলাম রসূল,ওয়ালিদ শেখ, সুজন শেখ, ইব্রাহিম শেখ, রাতুল কাজী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category