সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ধর্মানন্দ মহাথেরর পেটিকাবদ্ধ অনুষ্ঠান ২৩ জুন : শেষকৃত্য ৪ জুলাই

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ধর্মানন্দ মহাথেরর পেটিকাবদ্ধ অনুষ্ঠান ২৩ জুন : শেষকৃত্য ৪ জুলাই

চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংঘিক ব্যাক্তিত্ব , রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের পূর্বআবুরখীল তালুকদার পাড়ার শান্তিময় বিহারের উপাসক প্রয়াত যতীন্দ্র লাল বড়ুয়ার পুত্র সংঘপিতা প্রয়াত প্রিয়দর্শী বড়ুয়া ও সংঘমাতা দেবী

রানী বড়ুয়া’র কনিষ্টপুত্র এবং পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের নবরূপকার, কর্মবীর প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথের মহোদয়ের প্রাণপ্রতিম শিষ্য, রাউজান খামারবাড়ি ধর্মদূত বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথেরর পেটিকাবদ্ধ ও সংঘদান ২৩ জুন নির্ধারণ করা হয়েছে , শেষকৃত্যানুষ্ঠান হবে ৪ জুলাই ।

আজ ১৮ জুন বুধবার রাউজান খামারবাড়ি ধর্মদূত বিহারে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার জরুরী সভায় সকলের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয় ।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের এর সভাপতিত্বে ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ভদন্ত সংঘানন্দ মহাথেরর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সভাপতি পরমানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম-সম্পাদক

আরও পড়ুনঃ রাজনীতিবিদ অসুস্থ স্বপন সেন’র শয্যা পাশে এডভোকেট আবুল কালাম আজাদ ফাউন্ডেশন নেতৃবৃন্দ

ড. প্রিয়দর্শী মহাথের, আবুরখীল জেতবন বিহারের অধ্যক্ষ এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, ভদন্ত তিসসনন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসআর সহকারী অর্থ-সচিব ভদন্ত দেবমিত্র থের , বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ সম্পাদক ভদন্ত সুমঙ্গল থের, ভদন্ত করুনা প্রিয় থের প্রমুখ ভিক্ষুসংঘ ।

এতে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া, রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, শান্তিময় বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া, সমাজসেবক রাজু বড়ুয়া প্রমুখ ।

উপস্থিত ছিলেন শিক্ষক সুশীল বড়ুয়া, সমাজসেবক বাপ্পি বড়ুয়া সহ সমাজের বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজ ।

এতে ধর্মদূত বিহারের উপাসক উপাসিকা, দায়ক দায়িকা ও পরিবারের সদস্যগনসহ অসংখ্য জ্ঞাতীবর্গ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category