দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এর চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে World Media Press Club।
সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিভাগের বগুড়া জেলার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের কৃতি সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনা ও অগ্রগতির পথে এগিয়ে যাবে বলে সংগঠনটি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনিক দক্ষতা ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির কারণে তারেক রহমান দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর নেতৃত্বে দেশ রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে এবং অর্থনৈতিক অগ্রগতি আরও বেগবান হবে বলে সংগঠনটি আশা প্রকাশ করে।
ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, দেশের গণমাধ্যমের স্বাধীনতা, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং জনগণের কল্যাণে কার্যকর নীতিমালা প্রণয়নে নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাঁর দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলেও তারা মন্তব্য করেন।
সংগঠনটির পক্ষ থেকে নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্র পরিচালনার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানানো হয়। একই সঙ্গে আশা প্রকাশ করা হয়, তাঁর নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধ, উন্নত, গণতান্ত্রিক ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে আরও শক্ত অবস্থান অর্জন করবে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের গণমাধ্যমের উন্নয়ন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রমে ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং দেশের ইতিবাচক অগ্রযাত্রায় গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে।