শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline :
মাদকবিরোধী অভিযানে মনোহরদীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা উদ্ধার। ‎মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও ব্যাখ্যা। গাবতলীতে বিয়ের দাবীতে ২সন্তানের জনকের বাড়ীতে নারীর অবস্থান। তদন্তে ভুয়া শিক্ষক প্রমাণ, তবুও বেতন করে দিয়েছেন দুর্নীতিবাজ পরিচালক , অপসারণ দাবি। দেশজুড়ে আলোচনায় “তারেক মঞ্চ” — বিএনপি সমর্থকদের নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে এলাকারবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। কদমতলী থানা এবি পার্টির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসায় জিয়াখাল পুনঃসংস্কারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আজিজুল বারী হেলালের। বীরগঞ্জ ক্লিনিকে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ।

দেশজুড়ে আলোচনায় “তারেক মঞ্চ” — বিএনপি সমর্থকদের নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ।

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মো: শাহজালাল সুমন:

বিএনপির সমর্থকদের নিয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে “তারেক মঞ্চ” নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ইতোমধ্যেই সংগঠনটি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এবং বিএনপি পরিবারের নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, দীর্ঘদিন ধরে দলীয় কাঠামোয় স্থায়ীভাবে জায়গা না পাওয়া কিংবা মূল্যায়ন থেকে বঞ্চিত নেতাকর্মীদের নিয়ে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ করে যারা রাজনৈতিকভাবে সক্রিয় থাকলেও বিভিন্ন কারণে অবমূল্যায়নের শিকার হচ্ছেন, তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে | গত ১২ মার্চ কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সংগঠনটির প্রাথমিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সাংগঠনিক সভার মাধ্যমে হাবিবুর রহমান কে সভাপতি এবং এস এম রাশিদুজ্জামান দীপ্তকে সাধারণ সম্পাদক পদে রেখে ১৯ সদস্য বিশিষ্ট তারেক রহমান কেন্দ্রীয় কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। সভায় জানানো হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নামানুসারে গঠিত “তারেক মঞ্চ” একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কাজ করবে। মানবিক সহায়তা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশব্যাপী ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে সাংগঠনিক চিঠি তুলে দেওয়া হয়। এ বিষয়ে “তারেক মঞ্চ” কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম রাশিদুজ্জামান দীপ্ত বলেন,
“আমরা দেশব্যাপী সংগঠনটিকে শক্তিশালী করতে চাই। খুব শিগগিরই বিভাগীয় শহর, জেলা ও থানা পর্যায়ে কমিটি গঠন করা হবে।” তিনি আরও জানান, সংগঠনটি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “তারেক মঞ্চ” গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন সাংগঠনিক গতিশীলতা সৃষ্টি হতে পারে, যা ভবিষ্যতে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category